News Flash

  • Home
  • Uncategorized
  • পনের জন্য অগ্ণিদগ্দ হয়ে নির্যাতিতা গৃহবধূ আত্মঘাতী
Image

পনের জন্য অগ্ণিদগ্দ হয়ে নির্যাতিতা গৃহবধূ আত্মঘাতী

FIRE VICTIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ বিয়ের এক বছরের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা৷ মৃতার নাম মুন্না আচার্য (১৯)৷ যৌতুকের জন্য নির্যাতন করার অভিযোগ উঠেছে মৃতার স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে৷ গায়ে কেরোসিন দিয়ে অগ্ণিদগ্দ হয়ে আত্মহত্যা করেছে মুন্না৷ সংবাদে প্রকাশ ২৪ মার্চ নিজ বাড়িতেই অগ্ণিদগ্দ হয় মুন্না৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে জি বি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মুন্নার মৃত্যু হয়৷ তাঁর মৃত্যুর পরপরই বাপের বাড়ির লোকজন থানায় একটি মামলা দায়ের করেন৷ মামলা নিয়ে পুলিশ অভিযুক্ত স্বামী সত্যজিৎ ভট্টাচার্য, শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তারের জন্য উদ্যোগ নিয়েছে৷ কিন্তু গৃহবধূ অগ্ণিদগ্দ হওয়ার পরপরই স্বামী সহ অন্যান্য অভিযুক্তরা পালিয়ে গা ঢাকা দিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে গান্ধীগ্রাম এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ স্থানীয় জনগণের বক্তব্য বিয়ের পর থেকেই ঐ গৃহবধূর উপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হত যৌতুকের জন্য৷ তাতে অতিষ্ট হয়ে শেষ পর্যন্ত আত্মঘাতী হয়েছেন ঐ গৃহবধূ৷ স্থানীয় জনগণ অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন৷ প্রসঙ্গত, রাজ্যে নারী সংক্রান্ত অপরাধ তুলনামূলক ভাবে কমছে বলে মুখ্যমন্ত্রী বিধানসভায় বুধবার জানিয়েছেন৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top