News Flash

  • Home
  • Uncategorized
  • পানামা পেপারস দুর্নীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেওয়া হবে ঃ জেটলি
Image

পানামা পেপারস দুর্নীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেওয়া হবে ঃ জেটলি

jetlyনয়াদিল্লি, ৪ এপ্রিল (হি.স.) : পানামা পেপারস দুর্নীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেওয়া হবে| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ব্যাপারে তদন্ত শুরু করতে বলেছেন| সরকার বিভিন্ন দপ্তরকে নিয়ে যৌথ তদন্ত দল গড়ছে| সোমবার এমনটা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| শিল্প সংস্থা সি আই আইয়ের এক আলোচনাসভায় এদিনজেটলি বলেন, গত বছর বেআইনি সম্পত্তির মালিকদের সুযোগ দিয়েছিল সরকার| বিদেশে থাকা মোট সম্পত্তির হিসাব দিতে বলা হয়েছিল তাঁদের| কিন্তু তা সত্ত্বেও সবকিছু লুকোবার দুঃসাহস দেখিয়েছেন তাঁরা| দুর্নীতির বিরুদ্ধে বিশ্বব্যাপী স্বচ্ছ ভাবমূর্তি গড়ে তোলার সংকল্প নেওয়া হয়েছে জিটোয়েন্টি সম্মেলনে| ২০১৭ সালের মধ্যে প্রায় সব দেশে চালু হয়ে যাবে ফরেন অ্যাকাউন্ট ট্যাক্স কমপ্লায়েন্স অ্যাক্ট (এফ এ টি সি এ)| এর ফলে সব ব্যক্তি বিদেশে থাকা সম্পত্তির হিসেব দাখিল করতে বাধ্য হবেন| এছাড়াও চালু হচ্ছে দ্বিপাক্ষিক লেনদেন সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে জানানো| ফলে আমাদের দেশের কোনও নাগরিক বিদেশে কোনও লেনদেন করলে তা সহজেই বিদেশ থেকে জানা যাবে| এইসব জানার পরেও যারা এভাবে বিদেশে সম্পত্তি, অর্থ রেখেছেন তাদের কড়া মূল্য চোকাতে হবে|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top