News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রমিক বিরোধী কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে আন্দোলনের আহ্বান সিট্যু নেতার
Image

শ্রমিক বিরোধী কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে আন্দোলনের আহ্বান সিট্যু নেতার

CITUনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ খয়েরপুরে আনুষ্ঠানিক ভাবে দ্বারোদঘাটন করা হল সিআইটিইউর অফিস৷ নবনির্মিত সিআইটিইউর অফিসের উদ্বোধন করেন বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর৷ উদ্বোধনী অনুষ্ঠানে সিআইটিইউর কার্যকরী সভাপতি পিযুষ নাগ সহ বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ দ্বারোদঘাটন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার উপাধ্যক্ষ তথা সিপিএমের পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর বলেন, দীর্ঘদিন ধরেই খয়েরপুরে সিট্যুর একটি অফিস স্থাপনের জন্য প্রতিক্ষা ছিল৷ কারণ সেই এলাকায় ব্যাপক সংখ্যক শ্রমিক কর্মচারী রয়েছেন৷ তাদের বসার জন্য সুনির্দিষ্ট কোন স্থান ছিল না৷ সিট্যুর অফিসটি আনুষ্ঠানিকভাবে এখানে বসার স্থান মিলবে৷ শুধু শ্রমিক কর্মচারীরাই নন৷ সমাজের অন্যান্য অংশের জনগণও বসার সুযোগ পাবেন৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের কার্যকরী সভাপতি পিযুষ নাগ বলেন, শ্রমজীবী অংশের মানুষের জন্য বামফ্রন্ট সরকার যখন কাজ করে চলেছে, ঠিক তখনই শ্রম বিরোধী নীতি চালু করার জন্য কেন্দ্রীয় সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ শ্রমবিরোধী নীতির বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top