News Flash

  • Home
  • Uncategorized
  • এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও ব্যক্তিগত সম্পত্তির হিসেব দাখিলের নির্দেশ
Image

এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও ব্যক্তিগত সম্পত্তির হিসেব দাখিলের নির্দেশ

rupeeনয়াদিল্লি, ৪ এপ্রিল (হি.স.) : নির্বাচনে লড়াই করা প্রার্থীদের মত এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও ব্যক্তিগত সম্পত্তির হিসেব দাখিল করতে হবে| আগামী ১৫ এপ্রিল সম্পত্তির বিবরণ জমা করার শেষদিন ধার‌্য করা হয়েছে| লোকপাল আইন অনুসারে এই পদক্ষেপ করা হয়েছে বলে এক নির্দেশিকায় বলা হয়েছে| নির্দেশিকা অনুসারে প্রত্যেক কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে বিদেশী ব্যাংক অ্যাকাউন্টে তাঁদের জমা টাকার পরিমান জানাতে হবে| এছাড়া ঘোষণাপত্রে আসবাবপত্র, বৈদু্যতিন পণ্য সামগ্রী, বিমা, বন্ড শেয়ার ও মিউচুয়াল ফান্ডের যাবতীয় বিবরণ দেওয়ার নির্দেশ রয়েছে| অন্যান্য বিষয়গুলির মধ্যে রয়েছে, ছবি কেনার খরচ, সংগ্রহে থাকা প্রাচীন দ্রব্যের বিবরণ ৫০ লক্ষ কেন্দ্রীয় কর্মচারীর দেওয়া ব্যক্তিগত সম্পত্তি, আয়-ব্যয়ের হিসেব পর‌্যালোচনা করা হবে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top