News Flash

  • Home
  • Uncategorized
  • অজানা রোগে তিন বছরের শিশুর মৃত্যু অম্পিতে
Image

অজানা রোগে তিন বছরের শিশুর মৃত্যু অম্পিতে

3 yearsনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ এপ্রিল৷৷  অজানা রোগে মৃত্যু হল তিন বছরের এক শিশুর৷ ঘটনাটি ঘটেছে অমরপুর মহকুমার অম্পি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন তৈদু এলাকায়৷ তার মৃত্যুতে কান্নায় ভেঙ্গে পড়ে মা বাবা সহ আত্মীয় পরিজনরা৷ তৈদু এলাকার চিন্তাহরণ দেববর্মার তিন বছরের শিশু সুরজিত দেববর্মা হঠাৎ রবিবার বিকাল চারটা নাগাদ অসুস্থ হয়ে যায়৷ জ্বর আসে তার৷ প্রাথমিক ভাবে তার মা-বাবা জ্বরের ব্যাপারটিকে হাল্কাভাবে নেয়৷ কিন্তু রাত যত গভীর হচ্ছিল এই শিশুর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে৷ ভোর চারটা নাগাদ জ্বরাক্রান্ত শিশুটি অচৈতন্য হয়ে যায়৷ মাথায় জল ছেলে কোন ভাবেই তার অবস্থার পরিবর্তন করতে পারেনি৷ ঘরে থাকা প্যারাসিটিমল কাইয়ে জ্বর কমানোর চেষ্টা করা হয়৷ কিন্তু সকাল হতেই শিশুটির অবস্থা আরও সঙ্কটজনক হয়ে যায়৷ সকাল দশটা নাগাদ তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসা হয় শিশুটিকে৷ কিন্তু হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top