News Flash

  • Home
  • Uncategorized
  • প্রেমিকার বাড়িতে ডেকে নিয়ে প্রেমিককে পিটিয়ে রক্তাক্ত, সোনামুড়ার কমলনগর উত্তপ্ত , বসানো হল পুলিশ পিকেট
Image

প্রেমিকার বাড়িতে ডেকে নিয়ে প্রেমিককে পিটিয়ে রক্তাক্ত, সোনামুড়ার কমলনগর উত্তপ্ত , বসানো হল পুলিশ পিকেট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ৩ এপ্রিল৷৷ সোনামুড়ার কমলনগর এলাকায় প্রেমিকার পরিবারের লোকজনরা প্রেমিককে ঘরে আটক করে পিটিয়ে গুরুতরভাবে জখম করেছে৷ ঘটনা দুটি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে৷ আহত প্রেমিক বর্তমানে হাঁপানিয়া ত্রিপুরা মেডিক্যাল কলেজ টিচিং হাসপাতালে চিকিৎসাধীন৷  উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে এলাকায়  পুলিশ পিকেট বসানো হয়েছে৷  প্রেম কখনো জাতি ধর্ম, ধনী গরিব উঁচু নিচু ভাবে না৷ মনের গভীরের ভালবাসাই প্রেম৷ কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থাতেও ধর্ম জাতপাতের ভিত্তিতে প্রেমকেও বিচার করা হচ্ছে৷  এধরনেরই  এক ন্যাক্কারজনক crimeeeঘটনাঘটেছে সীমান্ত শহর সোনামুড়ার কমলনগর গ্রামে৷ সোনামুড়ার আনন্দপুর গ্রামের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের এক কিশোর ভালবাসার সম্পর্কে আবদ্ধ হয়েছিল কমলনগরের হিন্দু ধর্মাবলম্বী পরিবারের এক নাবালিকার সঙ্গে৷ দুজন একই সুকলে পাঠরত৷ নাবালিকাটি নবম শ্রেণীর ছাত্রী৷ নাবালকটি এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে৷ সুকলে আসা যাওয়া করতেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠে৷ কিন্তু দুই ধর্মীয় সম্প্রদায়ের হওয়ায় নাবালিকার পরিবার এ সম্পর্ক কোন ভাবেই মেনে নিতে নারাজ৷ নাবালিকাটির ডাকে সাড়া দিয়ে রবিবার সকালে নাবালকটি প্রেমিকার বাড়িতে গিয়েছিল৷ তাতেই বিপত্তি৷ ঘরের ভিতরে তাকে আটকে রেখে বেদম প্রহার করা হয়৷ তাতে সে গুরুতরভাবে আহত হয়৷ তাকে প্রথমে কমলনগর  হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে হাঁপানিয়া ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়৷ নাবালকটির আত্মীয় পরিজনরা নাবালিকার বাড়িতে যায়৷ খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ নাবালিকার বাড়িতে হামলার আশঙ্কায় অস্থায়ী পুলিশ পিকেট বসানো হয়েছে৷ সোনামুড়ার থানার পুলিশ জানিয়েছে প্রণয় সংক্রান্ত  ঘটনার জেরেই এই ঘটনাটি  ঘটেছে৷ পুলিশ পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে৷ রবিবার নাবালিকাটি মোবাইলে নাবালকটির কাছে ম্যাসেজ পাঠিয়ে তাকে তার বাড়িতে আসতে বলেছিল, তা টের পেয়ে মেয়েটির মা ও পরিবারের লোকজনরা ওত পেতে বসে রয়েছিলেন৷ ছেলেটি আসতেই তাকে মারধর করা হয়৷ তবে, যাবতীয়  বিষয় অস্বীকার করে অন্য গল্প সাজিয়েছেন নাবালিকার পরিবারের লোকজনরা ছেলেটি নাকি চুরির উদ্দেশ্যে তাদের বাড়িতে এসেছিল৷ ঘটনার সময় মেয়েটি এবং  মেয়েটির মা বাড়িতে ছিল না বলে গল্পে উল্লেখ করা হয়েছে৷ মেয়েটির সঙ্গে ছেলেটির প্রেমের সম্পর্কও অস্বীকার করেছেন মেয়েটির মা৷
আক্রান্ত ছেলেটির পরিবারের তরফে আক্রমণকারী পরিবারের লোকজনদের বিরুদ্ধে সোনামুড়া থানায় মামলা দায়ের করা হয়েছে৷ এলাকার শুভবুদ্ধি সম্পন্ন লোকজন অবশ্য ঘটনাকে সাম্প্রদায়িক রূপ না দেবার জন্য যাবতীয় চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ পুলিশও সতর্ক রয়েছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top