নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির রাজ্যভিত্তিক কনভেনশন আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয়৷ কনভেনশনের প্রধান বক্তা সংগঠনের সাধারণ সম্পাদক অসীম পাল কেন্দ্রের জনবিরোধী বাজেট ও উদার অর্থনীতির বিরুদ্ধে গর্জে উঠার আহ্বান জানান৷ ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি কেন্দ্রীয়
সরকারের জনবিরোধী বাজেট ও উদার অর্থনীতির বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে৷ এই আহ্বানকে সামনে রেখে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রবিবার রাজ্য ভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয়৷ কনভেনশনে প্রধানবক্তার ভাষণে সাধারণ সম্পাদক অসীম পাল বলেন, মন্দা থেকে আত্মরক্ষার পথ খঁুজে পাচ্ছে না পঁুজিবাদ৷ এটা আজ বাস্তব৷ তার চরম চেহারা সন্ত্রাসবাদ, সাম্রাজ্যবাদ৷ আধুনিকতার সংস্পর্শে পঁুজিবাদী তার সাম্রাজ্যবাদী ক্ষুধা যুদ্ধ, হত্যালীলা খুন, সন্ত্রাস যুদ্ধ উন্মাদনা নিবৃত্ত করছে৷ সন্ত্রাসবাদের মধ্য দিয়ে সমস্ত ইউরোপ থেকে পঁুজিবাদী দুনিয়ার সন্ত্রাসে চলছে গোটা দেশ৷ সংগঠিত হচ্ছে সন্ত্রাসবাদ৷ তিনি বলেন, আমরা খুব চিন্তিত, উদ্বিগ্ণ৷ আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তারাও সে পথকে কোন না কোন ভাবে প্রসারিত করার ক্ষেত্র প্রস্তুত করতে সাহায্য করছেন৷ মৌলবাদী দৃষ্টিভঙ্গী, চরম দক্ষিণ পন্থা দৃষ্টিভঙ্গী, ভয়ংকর উদারবাদী মানসিকতা, তারা যেভাবে এগিয়ে চলছেন গত দুই আড়াই বছরের মধ্যে বাজেটের মধ্যতা আমাদের কাছে পরিষ্কার৷ ধর্মের নামে সম্প্রদায়ের নামে, আঞ্চলিকতার নামে সাম্প্রদায়িকতা ও বিচ্ছিন্নতাবাদের বীজ বুনছে তাতে কিছু মানুষ উৎসাহিত হচ্ছে৷ এবস্থায় আমরা মনে করি সাড়া দেশের ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সার্বভৌমত্ব, সাংবিধানিক সৌজন্য আজ আক্রমণের মুখোমুখি৷ একটা ফ্যাসিবাদের আক্রমণ আমরা লক্ষ করছি সর্বত্র৷
2016-04-04

