News Flash

  • Home
  • Uncategorized
  • সাব্রুমে যুবতীকে ধর্ষণের পর হত্যা, চাঞ্চল্য
Image

সাব্রুমে যুবতীকে ধর্ষণের পর হত্যা, চাঞ্চল্য

RAPE VICTIMSনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ জঙ্গলে টংঘরে মিলল এক যুবতীর পচাগলা বিবস্ত্র মৃতদেহ৷ ঘটনাটি ঘটেছে সাব্রুম থানার অধীন খাগড়াবস্তি পাতাছড়া পাহাড়ে শনিবার সকালে৷ পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠিয়ে গিয়েছে৷ খবর লেখা পর্যন্ত পুুলিশ  মৃতদেহটি সনাক্ত করা সম্ভব হয়নি৷ সংবাদে প্রকাশ এদিন সকালে স্থানীয় জনগণ পচা দুর্গন্ধ পেয়ে জঙ্গলে গিয়ে ঐ টংঘরে খোঁজ নেয়৷ দেখা যায় এক যুবতীর পচাগলা মৃতদেহ পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় সাব্রুম থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঐ যুবতীর শরীরে কোন কাপড় ছিল না৷ পুলিশের অনুমান ঐ যুবতীকে অপহরণ করে এখানে নিয়ে আসা হয়েছে এবং ধর্ষণের পর খুন করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ এদিকে স্থানীয় জনগণের বক্তব্য সংশ্লিষ্ট এলাকার কোন যুবতী নিখোঁজ রয়েছে বলে কোন খবর নেই৷ আশঙ্কা করা হচ্ছে অন্যকোন এলাকা থেকে যুবতীকে অপহরণ করে এখানে নিয়ে আসা হয়েছে৷ পুলিশ আশেপাশের সমস্ত থানায় এই বিষয়ে বার্তা পাঠিয়ে দিয়েছে৷ কোন থানায় কোন যুবতী নিখোঁজ হওয়া সংক্রান্ত কোন তথ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷ পুলিশ একটি মামলা নিয়েছে৷ তবে কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top