News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে ২০০ সুকলে চালু হচ্ছে নতুন স্কীমে কম্পিউটার শিক্ষা, শীঘ্রই ফ্যাকাল্টি নিয়োগ
Image

রাজ্যে ২০০ সুকলে চালু হচ্ছে নতুন স্কীমে কম্পিউটার শিক্ষা, শীঘ্রই ফ্যাকাল্টি নিয়োগ

EDUCATIONNNনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ শীঘ্রই কম্পিউটার ফ্যাকাল্টি নিয়োগ করা হবে৷ নতুন স্কীমের আওতায় প্রাথমিক স্তরে কম্পিউটার শিক্ষা নতুন করে চালু হচ্ছে৷ তাতে রাজ্যের ২০০টি সুকল চিহ্ণিত করে প্রস্তাব পাঠানো হয়েছিল কেন্দ্রের কাছে৷ তার অনুমোদনও মিলেছে৷ ফলে, নতুন স্কীমের আওতায় কম্পিউটার শিক্ষায় যাবতীয় সমস্ত দায় দায়িত্ব রাজ্য সরকারের উপর বর্তাবে৷ কেন্দ্র কেবলমাত্র অনুদান দিয়ে সহায়তা করবে৷ শনিবার মহাকরণে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী একথা জানিয়েছেন৷
এদিন তিনি বলেন, সর্বশিক্ষা অভিযানের আওতায় কম্পিউটার ফ্যাকাল্টি সহ যাবতীয় দায় দায়িত্ব ছিল কেন্দ্রীয় সরকারের৷ সেখানে রাজ্য সরকারের কোন ভূমিকা ছিল না৷ কিন্তু এই স্কীম যখন শুরু হয় তখন কেরালা সরকার আপত্তি জানিয়ে সমস্ত অর্থ সংস্থানের বিষয়টি ছাড়া যাবতীয় সমস্ত দায় দায়িত্ব নিজেরা বহন করবে বলে কেন্দ্রকে জানিয়েছিল৷ সেই মোতাবেক কেন্দ্রীয় সরকারও কেরালার দাবি মেনেছিল৷ ফলে কয়েকদিন আগে যখন স্কীমটি বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার তাতে ত্রিপুরা সহ অন্যান্য রাজ্যে কম্পিউটার ফ্যাকাল্টিরা ছাঁটাই হলেও কেরালায় তারা বহাল রয়েছেন৷ এমনকি সুকল স্তরে কম্পিউটার শিক্ষাও কেরালায় এখনও চালু রয়েছে৷ শিক্ষামন্ত্রী এদিন জানান, কেন্দ্রীয় সরকার কেরল মডেল অনুসরণ করে পুণরায় স্কীমটি চালু করেছে৷ তবে এবার রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের আওতায় পরিচালিত হবে৷ এক্ষেত্রে আর্থিক সংস্থানের বাইরে যাবতীয় সমস্ত দায় দায়িত্ব রাজ্য সরকার বহণ করবে৷ এই তথ্য তুলে ধরে তিনি জানান, শীঘ্রই অষ্টম শ্রেণী পর্য্যন্ত কম্পিউটার শিক্ষা চালু হচ্ছে৷ পুরনো স্কীমের সুকলগুলিতে যেখানে কম্পিউটার সহ অন্যান্য পরিকাঠামো রয়েছে সেইগুলিও এর আওতায় আসবে৷ তবে সেখানে নতুন করে ফ্যাকাল্টি নিয়োগ করা হবে না৷ তিনি জানান, ঐ সুকলগুলির কোন কোনটিতে সুকলের শিক্ষকরাই কম্পিউটার ব্যবহার করে ছাত্রছাত্রীদের পাঠ দিচ্ছেন৷ ফলে, সেই সুকলগুলি স্কীমের আওতায় আসলেও ফ্যাকাল্টি নিয়োগ করা এবং আনুসঙ্গিক ব্যয় কেন্দ্রীয় সরকার দেবেনা৷
শিক্ষামন্ত্রী জানান, ফ্যাকাল্টি নিয়োগ করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যাচাই করে দেখা হবে৷ কম্পিউটার সম্পর্কে পর্য্যাপ্ত ধ্যান ধারণার পাশাপাশি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে কোর্সের সার্টিফিকেট থাকা বাঞ্ছনিয়৷ তবে, কবে নাগাদ এই স্কীমটি চালু হবে তা এদিন মন্ত্রী স্পষ্ট করে কিছু জানাননি৷ তিনি বলেন, অন্যান্য রাজ্যের সাফল্যের হার পর্যালোচনা করেই এখানে চালু করার বিষয়ে ভাববে রাজ্য সরকার৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top