News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনী বিধি প্রশ্ণের মুখে
Image

নির্বাচনী বিধি প্রশ্ণের মুখে

RAIL TRIPURAআশংকা করা হইতেছে যে, নির্বাচনী বিধির গ্যাঁড়াকলে আগরতলা হইতে ব্রডগেজে রেলের যাত্রা পিছাইয়া যাইতে পারে৷ ত্রিপুরার মানুষের হৃদয় লালিত স্বপ্ণের দীর্ঘ প্রতীক্ষার বাস্তবায়নে যদি নির্বাচনী বিধি অন্তরায় হইয়া দাঁড়ায় তাহা হইবে চরম দূর্ভাগ্যের৷ রেলের সুরক্ষা কমিশন আগরতলা হইতে বদরপুর পর্য্যন্ত রেল চলাচলের ছাড়পত্র দিয়াছেন৷ সুরক্ষা বিষয়ে যেখানে বাধা কাটিল সেখানে নির্বাচনী বিধি ব্রডগেজ উদ্বোধন পিছাইয়া যাওয়ার ঘটনা দূর্ভাগ্যের নহে বড় বেশী বিড়ম্বনারও৷ উত্তর পূর্ব সীমান্ত রেলের সদর দপ্তর আসামের গুয়াহাটির মালিগাঁওএ৷ যেহেতু, এই আসামেই বিধানসভার নির্বাচন সেখানে আগরতলা হইতে ব্রডগেজ রেলের উদ্বোধন এই মুহুর্তে হয়ত আর হইতেছে না৷ যদিও এই বিষয়ে স্পষ্ট বক্তব্য জানা যায় নাই৷ রেল মন্ত্রক এই বিষয়ে নিশ্চয়ই নির্বাচন কমিশনের অনুমতি চাহিবে৷
আগরতলা-বদরপুর লাইনে ব্রডগেজের কাজ তো চালু প্রক্রিয়া৷ ইতিমধ্যে যাত্রী রেল চালাইয়াছে সুরক্ষা কমিশন৷ রেল চলিবে ত্রিপুরা হইতে৷ আবার বদরপুর বা গুয়াহাটি-কলকাতা দিল্লী রেল যাত্রার সূচনাও তো হইবে একটি চালু প্রক্রিয়ার মধ্যেই৷ সুতরাং ইহা তো নতুন কোন কর্মসূচি নহে৷ নির্বাচন কমিশনকে তাহা খতাইয়া দেখিতে হইবে৷ ভারতবর্ষ বৃহত্তম গণতন্ত্রের দেশ৷ পঞ্চায়েত, পুরসভা, নগরসভা হইতে শুরু করিয়া বিভিন্ন স্বয়ংশাসিত সংস্থার নির্বাচন ইত্যাদি বছরভর লাগিয়াই আছে৷ সারা বছর জুড়িয়াই নির্বাচন৷ আর এই নির্বাচন ঘোষণার অর্থই হইল সমস্ত সরকারী কর্মযজ্ঞের মুখে লাগাম পরাইয়া দেওয়া৷ এমনিতেই সরকারী কাজে আঠার মাসে বছর হয়৷ সরকারী অফিসগুলিতে কাজ কর্মের দক্ষতা কমিতেছে৷ ঢিলেমি, অলসতা, কাজে ফাঁকি দেওয়ার রোগ তো লাগিয়াই আছে৷ এই অবস্থায় বৃহত্তম গণতন্ত্রের ঠ্যালায় তো ত্রিপুরার মানুষ চরম বিড়ম্বনায়, ত্রিপুরা কেন সারা দেশেই তো সেই একই পরিস্থিতি৷ ভোট আসিলেই সরকারী কাজের টেন্ডার ইত্যাদিও বন্ধ হইয়া যায়৷ এই যদি আমাদের গণতন্ত্রের ঐতিহ্য বা বিধি হয় তাহা হইলে এই নির্বাচনও প্রশ্ণের মুখে পড়িয়া যাওয়াটাই সঙ্গত৷ এই বিষয়ে নির্বাচন কমিশনকে নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে আরও বেশী পর্যালোচনা করার খুব বেশী তাগিদ দেখা দিয়াছে৷
স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতের নির্বাচনী অবস্থা অনেকখানিই ঢিলেঢালা অবস্থায় ছিল৷ ভারতের নির্বাচন কমিশন তো একসময় কেন্দ্রের সরকারের অঙ্গুলী নির্দেশে কাজ করিত৷ সেই পরিস্থিতির অনেক বেশী পরিবর্তন হইয়াছে এবং কমিশন অনেক বেশী শক্তিশালী ও স্বাধীন চেতা হিসাবে জনমনে প্রতিষ্ঠা পাহিয়াছে৷ প্রকৃত পক্ষে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার পদে টি এন শেষাণের অভিষেক নির্বাচনী ক্ষেত্রে নবযুগের সূচনা হইয়াছে৷ কমিশনের ক্ষমতা কতখানি, কিভাবে কমিশন নির্বাচন ব্যবস্থাকে সত্যিকারের নিরপক্ষে ভিতের উপর দাঁড় করাইতে পারে তাহা দেশবাসী অবলোকন করিয়াছেন৷ শেষাণের এই অবদান ভুলিয়া গেলে চলিবে না৷ জো হুজুর মার্কা নির্বাচন কমিশনের স্থলে নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশনের উত্তরণ দেশের গণতন্ত্রকেও শক্ত ভিতের উপর দাঁড় করাইয়াছে৷ আজ আন্তর্জাতিক স্তরে ভারতের গণতন্ত্রের সুনাম ছড়াইয়াছে৷ যদিও নির্বাচনী ব্যবস্থায় আরও অনেক গলদ ত্রুটি ইত্যাদি রহিয়াছে তবু, ভারতের গণতন্ত্রের মহিমা গোটা বিশ্বেই আজ প্রশংসার বিষয় হইয়া দাঁড়াইয়াছে৷ এই অবস্থার মধ্যে নির্বাচনী আচরণ বিধির ক্ষেত্রে নতুন করিয়া প্রশ্ণ দেখা দিয়াছে৷ চালু প্রক্রিয়া ও জনস্বার্থ যেখানে জড়িত সেখানে কাজ বন্ধ রাখার ঘটনা কতখানি সংগত সেই প্রশ্ণ উঠিয়াছে৷ ত্রিপুরা যোগাযোগের দিক দিয়া একেবারেই যন্ত্রণাকাতর৷ এই অবস্থায় ব্রডগেজ রেল চালু করিবার সবুজ সংকেত পাইয়া গিয়াছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে৷ এই অবস্থায় আসামে বিধানসভার নির্বাচনের কারণে এতবড় এক ঐতিহাসিক সূচনা পিছাইয়া যাইবে? নির্বাচনী আচরণ বিধি সেখানে বাঁধা হইয়া দাঁড়াইবে? এই নির্বাচনী আচরণ বিধি নিয়া নতুন করিয়া ভাবিতে হইবে৷ কারণ, দেশে এখন নির্বাচনের ছড়াছড়ি৷ সারা বছর কোন না কোনও নির্বাচন থাকে৷ আর এইসব নির্বাচনেও বিধি লাগিয়া যায়৷ তাই, নির্বাচন কমিশনকে ভোটের বিধি নিয়া নতুন করিয়া ভাবিতে হইবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top