News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় গণরোষে নির্মাণ কাজ বন্ধ করলেন পূর্ত দপ্তরের কর্তারা
Image

তেলিয়ামুড়ায় গণরোষে নির্মাণ কাজ বন্ধ করলেন পূর্ত দপ্তরের কর্তারা

scamনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২ এপ্রিল৷৷ নিম্নমানের কাজ নিয়ে এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছিল৷ এই কাজের প্রতিবাদ করার মধ্য দিয়ে ব্লক কর্তার কাছে স্মারকলিপিও দিয়েছিল৷ তাতেও কোনো কাজ হয়নি৷ নির্মাণ কাজটি বন্ধ রাখার জন্য এলাকাবাসীরা পঞ্চায়েত সচিব তার নিজের মতো কাজ করে যাচ্ছিল৷ এলাকাবাসীরা উপরন্তু না দেখে, শুক্রবার দুপুরে নির্মাণ কাজের স্থলে এসে এক যোগে প্রতিবাদ জানাতে থাকে৷ ঘটনা তেলিয়ামুড়া ব্লকের অধীনে তুইচিন্দ্রাই বাড়ি গ্রাম পঞ্চায়েতে৷ এই পঞ্চায়েতের অধীনে রাজা হরিশচন্দ্র মহাশশ্মানের যাত্রী শেডের নির্মাণ কাজ চলছিল৷ এই কাজের দায়িত্বে ছিলেন পঞ্চায়েত সচিব নারায়ণ দত্ত৷ কাজটি মূলত আরডি দপ্তরের৷ শুক্রবার আগুনে যেন ঘৃতাহুতি পড়ল৷ নির্মাণ কাজ নিয়ে ঝামেলা চলছে এই খবর পেয়ে তেলিয়ামুড়াস্থিত আরডি দপ্তর থেকে জনৈক ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে ছুটে যান৷ মহাশশ্মানের যাত্রী শেডের নির্মাণ কাজ পরিদর্শন করে ইঞ্জিনিয়ার বাবুর দুচোখ কপালে ঠেকার উপক্রম৷ জানা গেছে কাজের ইস্টিমেটের সাথে নির্মাণ কাজের কোনো মিল খঁুজে পাননি ইঞ্জিনিয়ার৷ সাথে সাথে মহাশ্মশানের যাত্রীশেডের নির্মাণ কাজ স্থগিত করে দেন এলাকাবাসীদের প্রতিবাদের মুখে৷ এই কাজটি নিয়ে এলাকাবাসীরা ইঞ্জিনিয়ারকে ক্ষোভ দেখাতেও থাকে৷
পরে ইঞ্জিনিয়ার যাত্রীশেডের নির্মাণ কাজটি বন্ধ করে দেন৷ কাজের ইস্টিমেট মতো নতুন করে যাত্রীশেড ঘরটি নির্মাণ করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশও পাত্তা দেয় না এক শ্রেণীর কর্মচারীরা৷ যে কোনো উন্নয়নের পর নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে৷ আর উন্নয়নের কাজ হতে হবে গুণমান সম্পন্ন৷ যাতে এলাকাবাসীরা উপকৃত হয়৷ কিন্তু নাছোড়বান্দা পঞ্চায়েত সচিব নির্মাণ কাজটি নিম্নমানের করে যাচ্ছিল বলে এলাকাবাসীরা তার প্রতিবাদ করে শুরু থেকেই৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top