News Flash

  • Home
  • Uncategorized
  • কমলাসাগর বিএসএফ ক্যাম্পে উল্টো জাতীয় পতাকা
Image

কমলাসাগর বিএসএফ ক্যাম্পে উল্টো জাতীয় পতাকা

BSF TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ কমলাসাগর বিএসএফ ক্যাম্পে পতাকা উল্টো তোলাকে কেন্দ্র করে জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ সুশৃঙ্খল নিরাপত্তা বাহিনীর এহেন কান্ড ঘিরে ক্ষোভে ফঁুসছেন দেশপ্রেমী জনগণ৷
পুলিশ কিংবা নিরাপত্তা বাহিনী খুবই সুশৃঙ্খল বাহিনী হিসেবে পরিচিত৷ তারা আইনের রক্ষকও বটে৷ দেশপ্রেমের ক্ষেত্রে নিরাপত্তাবাহিনীর শ্রদ্ধা প্রশ্ণাতীত৷
জাতীয় পতাকা ও বাহিনীর শৃঙ্খলা সর্বোচ্চ শ্রদ্ধার বিষয় হিসেবে পরিগণিত হয়৷ কিন্তু তারপরও শৃঙ্খলা পরণায়তা নিয়ে প্রশ্ণ থেকেই যাচ্ছে৷ বিএসএফের ১৫৮ নম্বর ব্যাটেলিয়ানের কমলাসাগর ক্যাম্পে ভারতের জাতীয় পতাকা উল্টো উড্ডীয়ন করা হয়েছে৷ উল্টো পতাকা বাতাসে পতপত করে উড়ছে৷
বিষয়টি স্থানীয় জনগণের নজরে এসেছে৷ সীমান্তের ওপার থেকে বাংলাদেশী নাগরিকরাও উল্টো জাতীয় পতাকা প্রত্যক্ষ করে হাসিঠাট্টা করছেন৷ ক্যাম্পে উল্টো জাতীয় পতাকা পতপত করে উড়লেও তাতে ভ্রুক্ষেপ নেই ব্যাটেলিয়ান কমান্ডেন্টদের৷ জাতীয় পতাকাকে অপমানিত করার অর্থ হল দেশ ও দেশবাসীকে অস্বীকার করা৷ অবিলম্বে বিএসএফ ক্যাম্পে সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য জোরালো দাবি উঠেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top