News Flash

Image

বিলোনীয়ায় মদ উদ্ধার

FORIEGN LIQUORনিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১ এপ্রিল৷৷ অবশেষে দীর্ঘ দিন পর বিলোনীয়া থানার পুলিশ মদ ও জুয়া নিয়ে নড়ে চড়ে বসল৷  গতকাল রাতে গোপন খবরের ভিত্তিতে বিলোনীয়া থানার ওসি বেনীমাধব দে, এস আই নন্দন বৈদ্য ও এ এস আই বিকাশ দেবনাথ  মতাই রাজনগর এলাকায় এক দোকানে হানাদিয়ে দেশী ও বিলাতী মদ সহ ৬ জন জুয়াড়ীকে গ্রেপ্তার করে৷ তাদের সাথে ৪৬ হাজার ৫৩৫ টাকাও পাওয়া যায়৷ মতাই রাজনগর এলাকায় সমীর বৈদ্যের দোকানে রাত প্রায় ১০ টা নাগাদ সমীর বৈদ্য (৪৩) গোপাল দত্ত (৪৪) নকুল মজুমদার (৩৫) রাখাল বিশ্বাস (৩৩) বসে তিন তাসের মাধ্যমে জুয়া খেলছিল৷ এমন সময় পুুলিশ টাকাও তাস সহ এই ৬ জনকে গ্রেপ্তার করে৷ আজ তাদের আদালতে পাঠায়৷ ওসি বেনীমাধব দে জানায় এখন থেকে বিলোনীয়া থানার পুলিশ মদ ও জুয়ার বিরুদ্ধে প্রতিষ্ঠিত অভিযান চালায়৷ নেশা ও জুয়া বিলোনীয়া মহকুমায় ব্যাপক হারে চলছে৷ আর এতে যুব সমাজ সহ সমাজ নষ্ট হচ্ছে৷ সর্বস্বান্ত হচ্ছে এক একটি পরিবার৷ অনেক অভিযোগ থাকা সত্ত্বে ও কোন ব্যাবস্থা নেওয়া হচ্ছে না৷ অবশেষে পুলিশের ঊদ্ধর্তন কর্তৃপক্ষ সহ নানা জায়গা থেকে চলে আসতে থাকায় পুলিশের অভিযান শুরু হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্ট মহল৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top