নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল ৷৷ বাড়ির সীমানা সংক্রান্ত বিবাদের জেরে এক গৃহবধূকে টিলা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলেন এক ব্যক্তি৷ ঘটনা গত রবিবার সন্ধ্যায়৷ আমবাসার জহর নগর এলাকায়৷ জহর নগরের নেপাল দে ও প্রাণতোষ গোস্বামীর মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিবাদ চলছিল৷ রবিবার সকালেও এই দুজনের মধ্যে জোড় বাকবিতন্ডা চলে৷ সন্ধ্যায় দোকান থেকে বাচ্চার জন্য খাবার কিনে একাকী বাড়ি ফিরছিলেন প্রাণতোষ গোস্বামীর স্ত্রী অনীমা ঘোষ গোস্বামী৷ অনিমাকে একা পেয়ে ধাক্কা মেরে টিলা ভূমি থেকে নীচে ফেলে দেয় পাশের বাড়ির নেপাল দে৷ গুরুতর আহত অনীমা ঘোষ গোস্বামীকে আমবাসা হাসপাতালে ভর্তি করা হয়৷ বৃহস্পতিবার তাকে জিবি হাসপাতলে রেফার করা হয়৷ বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন অনীমা ঘোষ গোস্বামী৷
সীমানা নিয়ে বিবাদ, খুনের চেষ্টা গৃহবধূকে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















