News Flash

  • Home
  • Uncategorized
  • একাদশ শ্রেণীর ছাত্রীর আত্মহত্যার চেষ্টা
Image

একাদশ শ্রেণীর ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

suicideনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১ এপ্রিল৷৷ একাদশ শ্রেণীতে পাঠরত এক সুকল ছাত্রী গলায় দড়ি দিয়ে ফাঁসিতে আত্মহত্যার চেষ্টায় ব্যর্থ হয়ে বর্তমানে সংকট জনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনাটি ঘটেছে কল্যানপুর থানাধীন কমল নগর এলাকায় শুক্রবার সকালে৷ বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে খবর৷
সংবাদে জানা গেছে, ছাত্রীর নাম রাধারানী দেবনাথ৷ পিতা লক্ষন দেবনাথ৷ বাড়ী মোহড়ছড়ার কমল নগর এলাকায়৷ মেয়েটি মোহড়ছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একাদশ শ্রেণীতে পাঠরত৷ গলায় দড়ি দেবার কারন হিসাবে জানা গেছে, বৃহস্পতিবার রাধারানীর পরীক্ষার ফল প্রকাশিত হয়৷ কিন্তু তার ফলাফল ভাল হয়নি৷ বাড়ীতে খারাপ ফলাফল নিয়ে আসতেই বাড়ীর লোকেরা রাধাকে বকাবকি করে৷ রাধার মনে অভিমান জাগে৷ শুক্রবার সকালে বাড়ী ফাঁকা পেয়ে নিজের গলায় দড়ি দেয় রাধারানী৷ পরে বাড়ীর লোকেরা আচমকা এসে দেকতে পায় রাধার গলায় দড়ি৷ রাধাকে ফাঁসি থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসার্ক অবস্থা সংকট জনক দেখে জিবি হাসপাতালে রেফার করে দেয়৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রাধার অবস্থা সংকট জনক৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top