News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা-আখাউড়া রেল সংযোগ, রাজ্যের অংশের ৫৮০ কোটি টাকার ডিপিআর ডোনার মন্ত্রককে দিল রেল
Image

আগরতলা-আখাউড়া রেল সংযোগ, রাজ্যের অংশের ৫৮০ কোটি টাকার ডিপিআর ডোনার মন্ত্রককে দিল রেল

india bangladeshনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল ৷৷ আগরতলা-আখাউড়া রেল সংযোগের ভারতের অংশ নির্মাণের জন্য ৫৮০ কোটি টাকার ডিপিআর ডোনার মন্ত্রকের কাছে জমা দিয়েছে রেলমন্ত্রক৷ শুক্রবার পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের নির্মাণ শাখার মুখ্যবাস্তুকার হরপাল সিং জানান, আগরতলা-আখাউড়া রেল সংযোগে ভারতের অংশ নির্মাণের ডিপিআর প্রস্তুত করে রেলমন্ত্রকের কাছে তুলে দেওয়া হয়েছে৷ রেলমন্ত্রকও ৫৮০ কোটি টাকার ডিপিআর ডোনার মন্ত্রকের কাছে জমা দিয়েছে৷ ফলে খুব শীঘ্রই আগরতলা-আখাউড়া রেল সংযোগে ভারতের অংশ নির্মাণে ডোনারমন্ত্রক অর্থ তুলে দেবে রেলমন্ত্রকের কাছে৷ টাকা মিলতেই এই কাজে সঙ্গে সঙ্গেই হাত দেওয়া হবে বলে শ্রী সিং জানিয়েছেন৷
এদিকে, আগরতলা-আখাউড়া রেল সংযোগে ভারতের অংশ নির্মাণের জমি অধিগ্রহণের টাকা খুব শীঘ্রই রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন৷ ইতিমধ্যে জমির সার্ভে করা হয়েছে৷ উল্লেখ্য, আগরতলা থেকে আখাউড়া রেল সংযোগে ভারতের অংশে ৫ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে৷ তাতে ৩৭ কিলোমিটার ইলিভেটেড করিডোরের মাধ্যমে এবং বাকি অংশ মাটির উপর দিয়ে যাবে রেল৷ এদিকে, বাংলাদেশের অংশের নির্মাণের জন্য ভারতের বিদেশমন্ত্রক অর্থ দেবে৷ বাংলাদেশের অংশে ১০ কিলোমিটার রেলপথ নির্মাণ হবে৷ তাতে মোট খরচ হবে ৩৮৭ কোটি টাকা৷
সম্প্রতি রাজ্য সফরে এসে ডোনারমন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং জানিয়েছিলেন, রেলের কাছ থেকে আগরতলা-আখাউড়া রেল সংযোগের ভারতের অংশ নির্মাণের ডিপিআর মিললেই তাদের হাতে বরাদ্দকৃত ৫৮০ কোটি টাকা তুলে দেওয়া হবে৷ সে মোতাবেক রেলমন্ত্রকও ডোনারমন্ত্রককে ডিপিআর তুলে দিয়েছে৷ ফলে, খুব শীঘ্রই আগরতলা-আখাউড়া রেল সংযোগের কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top