News Flash

  • Home
  • Uncategorized
  • ২২ বছর পর খুনের মামলার নিষ্পত্তি, খুনির যাবজ্জীবন
Image

২২ বছর পর খুনের মামলার নিষ্পত্তি, খুনির যাবজ্জীবন

court hammerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ দীর্ঘ ২২ বছর পর খুনের মামলা নিষ্পত্তি হলো খোয়াইয়ে৷ খুনীকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছে আদালত৷ সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম চন্দন দেব৷
খোয়াইয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হত্যা মামলার দীর্ঘ ২২ বছর অভিযুক্তকে দোষী সাব্যস্থ করে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছেন৷ সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম চন্দন দেব৷ বাড়ি খোয়াই থানাধীন লালটিলা এলাকায়৷ ঘটনা ১৯৯৪ সালের ১৩ নভেম্বর৷ ওই দিন গৌড়নগর পঞ্চায়েত সামনে সকাল সাড়ে সাতটা নাগাদ গল্প করছিল দুই বন্দু রতন দেবনাথ ও প্রবীর দেব৷ সেই সময় লালটিলার চন্দন দেব নামে এক ব্যক্তি লেনদিন নিয়ে বিরোধের জেরে ভোজলী দিয়ে আঘাত করে প্রবীর দেবকে  হত্যা করে৷ এব্যাপারে খোয়াই থানার মামলা দায়ের করা হয়৷ অভিযুক্ত চন্দন দেব দীর্ঘ বছর পালাতক দিন৷ গত প্রায় তিন মাস আগে সে পুলিশের হাতে ধরা পড়ে৷ এই মামলার ১২ জনের স্বাক্ষ গ্রহন করা হয়৷ বৃহস্পতিবার খোয়াইয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঙ্কজ কুমার দত্ত অভিযুক্ত চন্দন দেবকে দোষী সাব্যস্থ করেন এবং যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেন৷
হত্যা মামলার দীর্ঘ ২২ বছর পর হলেও দোষীকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেওয়ার বিচার ব্যবস্থার প্রতি জনগনের আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top