News Flash

  • Home
  • Uncategorized
  • লাহোরে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৬৯
Image

লাহোরে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৬৯

ইসলামাবাদ, ২৭ মার্চ৷৷ আবার আত্মঘাতী বিস্ফোরণের শিকার পাকিস্তানে৷ লাহোরের এক পার্কের বাইরে তীব্র বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৬৯ জন৷ ঘটনায় জখম ৩০০ জনের মধ্যে দশজনের অবস্থা আশঙ্কাজনক৷
নাশকতার নিশানায় প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের খাসতালুক৷ রবিবার পূর্ব পাকিস্তানের  লাহারের জনবহুল এলাকা আলামা ইকবাল টাউনের গুলশন ই ইকবাল পার্কের পার্কিং স্ট্যান্ডে তীব্র বিস্ফোরণ ঘটে৷
A-german-army-dingo-vehicle-drives-through-a-simulated-roadside-bomb-blast-during-joint-trainingপাকিস্তানের পাঞ্জাব প্রদেশে কর্মরত আপতাকালীন উদ্ধারবাহিনী  রেসকিউ ১১২২’-এর সূত্রে  জানা গেছে  রবিবার গুলশন ইকবালপার্কের বাইরে এক বিস্ফোরণে অন্তত ৬৯ জনের মৃত্যু হয়েছে৷ ওই ঘটনায় জখম হয়েছে আরো ৩০০ জন৷  জখমের তালিকায় বেশিরভাগই মহিলা ও শিশু বলে জানা গিয়েছে৷ তাদের শহরের জিন্না এবং শেখ জাইদ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ প্রতিটি হাসপাতালে জরুরি  অবস্থা জারি করা হয়েছে৷ আহতদের মধ্যে দশজনের পরিস্থিতি সংকটজনক৷
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিস্ফোরণ ঘটনায় আত্মঘাতী জঙ্গী৷ তবে ঠিক কি ধরনের বিস্ফোরক এ ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, সে সম্পর্কেএ এখনো অন্ধকারে পুলিশ৷ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল৷ এই বিস্ফোরণের ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে৷ প্রশাসনের তরফ থেকে গোটা শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ তদন্তকারী টিম ঘটনাস্থলে গিয়ে তথ্য অনুসন্ধান করছে৷ এখনও পর্যন্ত কোন জঙ্গী সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি৷ তবে আশঙ্কা করা হচ্ছে তালিবান জঙ্গীরাই এই বিস্ফোরণের সাথে যুক্ত৷ প্রসঙ্গত কিছুদিন অন্তর অন্তর পাকিস্তানের বিভিন্ন জনবহুল এলাকায় তালিবান জঙ্গীরা হামলা ও বিস্ফোরণ ঘটিয়ে বহু লোকের প্রাণ নিধন করছে৷ শতাধিক শিশুকে গুলি করে হত্যার মতো ঘটনা গোট বিশ্বে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে৷
সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা বিশ্ব যখন একত্রিত হয়ে লড়াই করার জন্য সহমত পোষণ করছে তখন পাকিস্তানের মাটিতে এই ধরণের বিস্ফোরণ রীতিমতো উদ্বেগের বিষয়৷ পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ করা হয়েছিল যে এই দেশের মাটিতে সন্ত্রাসবাদের জন্ম৷ এই সন্ত্রাস এখন গোটা বিশ্বকে ছারখার করে দিচ্ছে৷
এদিকে এদিনের বিস্ফোরণের পর বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা পাকিস্তানের প্রধানমন্ত্রীকে শোকবার্তা পাঠিয়েছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আগামীদিনে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন৷
অপরদিকে, এদিনের বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে পাকিস্তানের বিভিন্ন প্রদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ বিভিন্ন বিমাণঘাটিতে, রেল স্টেশনে এবং জনবহুল স্থানে নিরাপত্তা বাহিনীর টহল বাড়ানো হয়েছে৷ তাছাড়া বিভিন্ন স্থানে সন্দিগ্দ ব্যক্তিদের উপর নজরদারী চালানো হচ্ছে৷ তল্লাসী অভিযান চালানো হচ্ছে জোরদার করা হয়েছে৷ অতিরিক্ত নিরাপত্তা বাহিনীকে রিজার্ভ রাখা হয়েছে৷ প্রয়োজনের ভিত্তিতে তাদেরকে নামোর উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে৷ প্রাশাসনের কর্মকর্তারা নজরদারী চালানো হচ্ছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top