News Flash

  • Home
  • Uncategorized
  • ধলেশ্বরে যুবতীর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

ধলেশ্বরে যুবতীর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহর এলাকায় ধলেশ্বর ১৬ নম্বর রোডে এক যুবতীর মৃতদেহ তার নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে৷ পরিবারের তরফে এটি আত্মহত্যা বলে দাবী করা হলেও সন্দেহ ক্রমশ ঘণীভূত হচ্ছে৷ মৃতার নাম দেবপ্রিয়া রায়৷ সে ফাঁসিতে আত্মহত্যা করেছে বলে পুলিশকে জানানো হয়৷ দরজার হ্যান্ডেলের সাথে কাপড় দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে৷ তার গায়ে আঘাতের চিহ্ণও রয়েছে৷ রক্তের ছিটে ফোঁটাও পাওয়া গিয়েছে৷ স্বাভাবিক কারণেই আত্মহত্যা বলে ঘটনাকে সহজে মেনে নেওয়া কষ্টকর৷ পুলিশ অবশ্য প্রথমে আত্মহত্যা সংক্রান্ত অভিযোগ গ্রহণ করেই তদন্ত শুরু করেছে৷ মৃতদেহটি সন্ধ্যার পর ধলেশ্বরের ১৬ নম্বর রোডের বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়৷ রবিবার ময়না তদন্তের পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে৷ তবে, স্থানীয় সূত্রে জানা গিয়েছে দেবপ্রিয়া রায় নামে ঐ যুবতী কিছুটা মানসিক বিপর্যস্ত ছিল৷ এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল৷ তবে দরজার হ্যান্ডেলে কম উচ্চতায় কিভাবে ফাঁসিতে আত্মহত্যার ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ণ চিহ্ণ দেখা দিয়েছে৷ মৃত যুবতীর বাবা পুলিশের সঙ্গে কথা বলার সময় তাকে মোটেও শোকাচ্ছন্ন দেখা যায়নি৷ অনেকটা হাসিখুশি ভাবেই পুলিশের সঙ্গে কথা বলেছেন তিনি৷ স্বাভাবিক কারণেই সন্দেহ আরও ঘণিভূত হচ্ছে৷ এর পিছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে আশঙ্কা করা হচ্ছে৷ সুষ্ঠু তদন্ত হলে ঘটনার প্রকৃত রহস্য বেরিয়ে আসতে পারে বলে অনেকেই মনে করছেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top