News Flash

  • Home
  • Uncategorized
  • আঠারমুড়ায় যান সন্ত্রাসে বলি হল আরও দুইজন
Image

আঠারমুড়ায় যান সন্ত্রাসে বলি হল আরও দুইজন

Accident TLMনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৬ মার্চ৷৷ ফের রক্তাক্ত জাতীয় সড়ক৷ যাত্রীবাহী বাস ও মারুতি গাড়ীর মুখোমুখি  সংঘর্ষে নিহত এক এবং আহত ছয়৷ নিহত ব্যক্তির নাম আশুতোষ সেন (৪৬)৷ বাড়ী কুমারঘাটের সাইদাবাড়ী৷ ঘটনাটি ঘটেছে মুঙ্গিয়াকামী থানাধীন আঠারমুড়া পাহাড়ের ৩৬ মাইল এলাকায়৷ আহত ছয় জনের চিকিৎসা রাজধানীর জিবি হাসপাতালে চলছে৷ সংবাদে জানা গেছে এএস০১- ৮-৬০৭৭ নম্বরের যাত্রীবাহি বাস আগরতলা থেকে গোহাটি উদ্যোশে যাচ্ছিল৷ অপরদিক থেকে টিআর০২-এ-০২৯৯ নম্বরের মারুতি ভ্যান কুমারঘাট থেকে আগরতলা দিকে আসছিল৷ মুঙ্গিয়াকামী থানাধীন ৩৬ মাইল এলাকায় পাহাড়ী পথে বাক নিতে গিয়ে মুখোমুখি সংঘষ হয়৷ এতে মারুতি ভেনের সামনের অংশটি ধুমড়ে মুছড়ে যায়৷ এলাকাবাসীরা তেলিয়ামুড়া দমকল বাহিনীদের খবর দেয়৷ দমকল কর্মীরা দুঘটনার খবর পেয়ে ৩৬ মাইল এলাকায় গিয়ে আহতদের তেলিয়ামুড়া গ্রামীন হাসপাতালে নিয়ে আসে৷ এদিকে আহতদের মধ্যে আশুতোষ সেন হাসপাতালে নিয়ে আসার পর প্রান যায়৷ অন্যান্যদের গুরুত্বর অবস্থান জিবি হাসপাতালে রেফার করা৷ আহত ছয় জনের মধ্যে একজন মহিলা ও রয়েছে৷ আহতরা হলেন প্রমেশ দাস, রমেশ মালাকার, অখি দাসও জগদিশ দাস৷ প্রত্যেকের বাড়ী কুমারঘাট এলাকায়৷ এদিকে বাস গাড়ীর চালককে পুলিশ আটক করেছে৷এদিকে যান দূঘটনা তেলিয়ামুড়া প্রতিনিয়ত বেড়েই চলছে৷ এলাকাবাসীদের মধ্যে থেকে দাবী উঠেছে যান দূঘটনা এড়াতে ট্রাফিক ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়া হোক৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top