কত্তায়াম (কেরল), ২৬ মার্চ (হি.স.): লিবিয়ার সাব্রাথা শহরে নিজেদের বাড়িতে গোলার আঘাতে প্রাণ হারালেন কেরলের একজন নার্স ও তঁার ছেলে| শুক্রবার রাতের ঘটনা| শনিবার স্থানীয় প্রশাসনের তরফে এ কথা জানানো হয়েছে| প্রশাসন সূত্রের খবর, শুক্রবার রাতে তঁাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আছড়ে পড়ে একটি শেল| প্রাণ হারিয়েছেন পেশায় নার্স সুনু ও তঁার ১৮ মাসের ছেলে| ঘটনার সময় বাড়ির বাইরে ছিলেন সুনুর স্বামী ভিপিন| অ্যাপার্টমেন্টে শেল হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন|
গোটা ঘটনার উপর নজর রাখছে কেরলের মুখ্যমন্ত্রী উমেন চান্ডির কার্যালয়| চান্ডি জানিয়েছেন, লিবিয়ায় বসবাসকারী ভারতীয়দের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে তঁার সরকার| উল্লেখ্য, ২০১২ সালে বিয়ের পর পর লিবিয়ায় চলে যান সুনু ও তঁার স্বামী ভিপিন| ভিপিনও পেশায় নার্স|
লিবিয়ায় শেল হামলায় মৃত কেরলের নার্স ও তঁার ছেলে, আহত বেশ কয়েকজন
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















