News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে ক্যাবল লাইনে উচ্চ ক্ষমতার বিদ্যুৎ, প্রাণ গেল আরও একজনের
Image

খোয়াইয়ে ক্যাবল লাইনে উচ্চ ক্ষমতার বিদ্যুৎ, প্রাণ গেল আরও একজনের

death electric shockনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২২ মার্চ৷৷ কেবল লাইনের জেক বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন পদ্মবিল রেঞ্জ অফিসে কর্মরত এক বন রক্ষাকর্মী৷ মৃত বনকর্মীর নাম রনজিৎ দেববর্মা৷ বয়স পঁয়তাল্লিশ৷ বাড়ী খোয়াই থানাধীন আমপুড়া গ্রামে৷ সোমবার রাত দশটায় বৃষ্টি ও হাল্কা ঝড়ো হাওয়া বাইতে থাকলে রনজিৎ দেববর্মা আমপুড়া নিজ বাড়ীতেই বসে কেবল টিভি দেখছিলেন৷ বজ্রপাতের ভয়ে তখন তিনি দ্রুত টিভি’র কেবল সংযোগ বিচ্ছিন্ন করতে ছুটে যান খালি পায়েই৷ টিভি’র পেছনে থাকা কেবল টিভি’র জেক খুলে আনতে গেলেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন৷ ঘটনার সময় ওনার স্ত্রী ঘরে থাকলেও তিনি ঠিক বুঝে উঠতে পারেননি দুর্ঘটনার বিষয়ে৷ কিছু সময়ের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন৷ পরে রাত এগারটায় বনকর্মী রনজিৎ দেববর্মাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ মঙ্গলবার সকালে এই বনকর্মীর মৃতদেহ ময়না তদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷
মঙ্গলবার সকালে প্রয়াত রঞ্জিত দেববর্মার মরদেহে রক্তিম পতাকা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন টিউকেসি খোয়াই বিভাগের সদস্যরা৷ সেই সাথে বন কর্মীরাও পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন৷
এদিকে খোয়াই এর আনাচে কানাচে পাতালো কেবল তারে হাই ভোল্টেজ বিদ্যুৎ থাকার বিষয়ে অভিযোগ দীর্ঘদিনের৷ ইতি পূর্বেও খোয়াই এর জাম্বুরা এলাকায় এক বৃদ্ধ ঐ জেক খুলতে গিয়ে মারা যান৷ তার পরও খোয়াই এর কেবল মালিকরা তাদের লাইনে পরিবাহিত বিদ্যুৎ সরবারহ বন্ধ করার কোন পদক্ষেপ গ্রহণ করছিলেন না৷ আর তাতে খোয়াইতে ঘটে চলছে একের পর দূর্ঘটনা৷ গত তিন মাসে কেবল লাইনের পরিবাহি বিদ্যুৎ এর ছোবলে দুই জন মারা গেলেও কুম্ভনিদ্রায় জেলা শাসক৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top