News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমদানি, বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ রপ্তানী শুরু হচ্ছে বুধবার
Image

ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমদানি, বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ রপ্তানী শুরু হচ্ছে বুধবার

Indo Bangla Electricনিখিল চন্দ্র ভদ্র, ঢাকা, ২২ মার্চ: ভারতের ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য আন্তঃদেশীয় গ্রিড সংযোগের উদ্বোধন হচ্ছে বুধবার। একই সঙ্গে বাংলাদেশ থেকে ১০ গিগাবাইট ব্যান্ডউইথ ভারতে রপ্তানিও শুরু হবে। সকাল ১০টায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করবেন।এসময় ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রধানমন্ত্রী মোদির পাশে থাকবেন বলে জানা গেছে।
রাজধানীর বিদ্যুৎ ভবনে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ একথা জানান। প্রতিমন্ত্রী জানান, প্রথমিকভাবে ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশের কুমিল্লায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে। এই বিদ্যুৎ কুমিল্লা ও পার্শ্ববর্তী এলাকায় ব্যবহৃত হবে। আমদানিকৃত এই বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়বে ৬ টাকা ৪৯-৫০ পয়সা (সাড়ে ৬ টাকা)। বন্ধুসুলভ মনোভাব রেখে ভারত আমাদের এই বিদ্যুৎ দিচ্ছে। ত্রিপুরা থেকে ভবিষ্যতে আরও বিদ্যুৎ আমদানির জন্য আমরা অনুরোধ করেছি। আশা করছি ভবিষ্যতে ত্রিপুরা থেকে আরও একশ’ মেগাওয়াট বিদ্যুৎ আসবে ।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিঃ (পিজিসিবি) সূত্রে জানা যায়, ত্রিপুরা থেকে বাংলাদেশের কুমিল্লা পর্যন্ত ৪০০ কেভি ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের মাধ্যমে দ্বিতীয় আন্তঃদেশীয় গ্রিড সংযোগ স্থাপন করা হয়েছে। এর আগে ২০১৩ সালের ৫ অক্টোবর কুষ্টিয়ার ভেড়ামারায় পিজিসিবি নির্মিত প্রথম আন্তঃদেশীয় গ্রিড সংযোগের মাধ্যমে কমবেশি ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু হয়।
indo bangla internetকারিগরি কমিটির সুপারিশ অনুযায়ী পিজিসিবি ত্রিপুরা সীমান্ত হতে কুমিল্লা (উঃ) উপকেন্দ্র পর্যন্ত ৪০০ কেভি সঞ্চালন লাইন, কুমিল্লা (উঃ) উপকেন্দ্র হতে কুমিল্লা (দঃ) উপকেন্দ্র পর্যন্ত ১৩২ কেভি সঞ্চালন লাইন এবং কুমিল্লা (দঃ) উপকেন্দ্রে দুইটি ১৩২ কেভি নির্মাণ করেছে। ত্রিপুরা (ভারত)-কুমিল্লা (দঃ উপকেন্দ্র) (বাংলাদেশ) গ্রিড আন্তঃসংযোগ প্রকল্পের আওতায় কাজটি শেষ করার পর গত ২৮ ডিসেম্বর ১৩২ কেভি ভোল্টেজ দিয়ে লাইনটি চালু করা হয় (লাইন চার্জ)। এ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হয়েছে ১৭১.৭৪ কোটি টাকা। বাংলাদেশ সরকার এবং পিজিসিবি যৌথভাবে এ কাজে অর্থায়ন করেছে। প্রকল্পের আওতায় বাংলাদেশ অংশে ৪৭ কি.মি সঞ্চালন লাইন নির্মাণ ও সংশ্লিষ্ট সাবস্টেশনে সম্প্রসারণ কাজ করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ থেকে ১০ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) ব্যান্ডউইথ (ইন্টারনেট) ত্রিপুরায় ব্যান্ডউইথ রপ্তানীও শুরু হচ্ছে বুধবার থেকে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থার চাহিদা অনুযায়ী দেশে ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহের পর উদ্বৃত্ত ব্যান্ডউইথ ভারতে রফতানি করতেই গত ১৬ নভেম্বর আখাউড়া স্থলবন্দরের পাশে জিরো পয়েন্টের কাছে বিএসএনএল (ভারত সঞ্চার নিগম লিমিটেড) স্থাপিত অপটিক্যাল ফাইবারের সঙ্গে বিটিসিএল’র রিডান্ডেন্সি স্থাপিত হয়। প্রাথমিকভাবে ১০ গিগাবাইট পরিমাণ ব্যান্ডউইথ রফতানির কথা থাকলেও পরবর্তীতে ধাপে ধাপে চল্লিশ গিগাবাইট পরিমাণ ব্যান্ডউইথ রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top