News Flash

  • Home
  • Uncategorized
  • খাদ্যের বাফার স্টক ও জ্বালানী সংকট নিরসনে এফসিআই ও আইওসিকে ডাকল রাজ্য, সঙ্গে রেলওয়েকেও
Image

খাদ্যের বাফার স্টক ও জ্বালানী সংকট নিরসনে এফসিআই ও আইওসিকে ডাকল রাজ্য, সঙ্গে রেলওয়েকেও

Golden Tripura Wideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ সামনেই শুরু হচ্ছে বর্ষা মরশুম৷ তার আগে রাজ্যে জ্বালানি সংকট এবং রেশন সামগ্রীর মজুত নিয়ে আইওসি এবং এফসিআই কর্তাদের সাথে বৈঠকে বসছে খাদ্য দপ্তর৷ মহাকরণ সূত্রে খবর, আগামী ১৬ মার্চ আইওসি এবং এফসিআই আধিকারিকদের সাথে বৈঠক করবেন খাদ্য মন্ত্রী মানিক দে৷ সূত্রের খবর, ঐ বৈঠকে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের আধিকারিকরাও থাকবেন৷
মূলত, রাজ্যে ক্রমেই জ্বালানি সংকট তীব্রতর হয়ে উঠছে৷ কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে বর্ষা মরশুম৷ তখন আসাম-আগরতলা জাতীয় সড়কের অবস্থা আরো বেহাল দশায় পরিণত হওয়ার আশঙ্কা প্রবল৷ জ্বালানি সংকট নিরসনে আইওসির তরফে কি উদ্যোগ নেওয়া হবে সে বিষয়ে বৈঠকে আলোচনা হবে৷ সূত্রের খবর, রাজ্য সরকার হলদিয়া বন্দর থেকে বাংলাদেশের নদীপথ হয়ে গ্যাস সিলিন্ডার আমদানির জন্য আইওসির কাছে প্রস্তাব রাখবে৷ তাতে সময় এবং খরচ উভয়ই সাশ্রয় হবে৷
এদিকে, রেশন সামগ্রীর মজুত নিয়েও আইওসির সাথে বৈঠক হবে৷ বৈঠকে বর্ষা মরশুমের আগেই যাতে রাজ্যে রেশন সামগ্রীর পর্যাপ্ত মজুত করা যায় সে বিষয়ে আইওসির তরফে কি উদ্যোগ নেওয়া হবে সে বিষয়েও আলোচনা হবে৷
তবে, ব্রডগেজে যাত্রী রেল পরিষেবার বিষয়ে চূড়ান্ত সময়সীমা নিয়ে ঐ বৈঠকে পূর্বোত্তর সীমান্ত রেল কর্তাদের সাথে আলোচনা হবে বলে সূত্র অনুসারে জানা গেছে৷ সূত্রের খবর, নববর্ষের আগেই আগরতলা থেকে যাত্রী রেল পরিষেবা শুরু হয়ে যাবে৷ আগামী ২৬ মার্চ থেকে টানা পাঁচদিন সেফটি কমিশনার বদরপুর থেকে আগরতলা রুটে ব্রডগেজের রেল লাইনে পরীক্ষানিরীক্ষা করবেন৷ সূত্রের খবর, রেল লাইনের পরীক্ষা নিরীক্ষা শেষে সেফটি কমিশনারের সবুজ সংকেত মিললেই যাত্রী রেল পরিষেবা রাজ্যে শুরু হয়ে যাবে৷ রেল সূত্রে খবর, এপ্রিলের প্রথম সপ্তাহে আগরতলা থেকে যাত্রী রেল চালু করার বিষয়ে জোর তৎপরতা চলছে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top