নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৯ মার্চ৷৷ দুর্নীতিতে বিশালগড় ব্লককে হার মানাবে পেঁচারথল ব্লক৷ ইন্ধিরা আবাসন যোজনায় বহুলক্ষের ঘর কেলেংঙ্কারি উত্তর ধনিছড়া এডিসির ভিলেজে৷ মোট ৮৯ চাকমা পরিবারকে ঘর না দিয়ে ভুয়ো নামে এই ঘর গুলি আত্মসাৎ করা হয়েছে৷ উত্তর ধনিছড়া এডিসি ভিলেজে রিয়াং জাতির গোষ্ঠীর কোন লোকজন নেই এথচ ৮৯ টি রিয়াং পরিবারের নাম দিয়ে ৩৭ হাজার করে অর্থ গায়েব করা হয়েছে৷ ২০১১-১২ অর্থ বৎসরে ঘটে যাওয়া এই আজব কেলেংন্ধারী ফাঁস হতেই বিপাকে পড়েছে শাসকদলে৷ সেই বৎসরে পেচারথল ব্লকে বিডিও ছিলেন গৌতম চৌধুরি৷ যিনি পেচারথল ব্লকের বহু কোটির কেলেংঙ্কারির নায়ক৷ অর্ডিট রিপোর্টে কেলেংঙ্কারী ধরা পড়ার পর লাল বাড়ির প্রচ্ছন্ন নদতে তিনি রেহাই পেয়ে যান৷ ঠাকুর চান্দ রিয়াং নামের তৎকালিন ভিলেজ সচিব এই ঘর কেলেংঙ্কারীর মাস্টার মাইন্ড৷ সেই সময় ভিলেজ চেয়ারম্যান সতেন্দ্র শুল্কবৈদ্য৷ ভিলেজ সচিব ও শাসকদলের নেতাদের মধুচন্দ্রিমায় গরীব উপজাতি দের ঘরের অর্থ লুন্টন হয়৷ যে ভিলেজ রিয়াং সম্প্রদায় ভূস্তুজেন পরিবার নেই সেই খানে ৮৯ টি ঘর কোথায় গেল প্রশ্ণ৷ ভূয়ো রেশন কার্ড নাম্বার দিয়ে এই ঘর গুলি বাগিয়ে নেওয়া হয়৷
পেঁচারথল ব্লকে ৮৯টি পরিবারের জন্য বরাদ্দ ঘর নির্মাণের টাকা হাপিজ
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















