News Flash

  • Home
  • Uncategorized
  • অটো উল্টে রাজ্যপালের গাড়ি চালক জখম আগরতলায়, সেকেরকোটে বাইক-ভ্যানে সংঘর্ষে রক্তাক্ত যুবক
Image

অটো উল্টে রাজ্যপালের গাড়ি চালক জখম আগরতলায়, সেকেরকোটে বাইক-ভ্যানে সংঘর্ষে রক্তাক্ত যুবক

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ৷৷ বাইক ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বাইক চালক৷ জানা গেছে, টিআর০১-এল-৭৮০১ নম্বরের বাইকটি সেকেরকোট সবুজ সংঘ এলাকায় একটি মারুতি গাড়ির সাথে সংঘর্ষ হয়৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই দুর্ঘটনায় সমস্ত দোষ বাইক চালকের৷ মারুতি গাড়িটি নিয়ন্ত্রিত গতিতে বাক্ নিচ্ছিল৷ তখনই দ্রুতগতিতে এসে বাইকটি মারুতি গাড়ির সাথে সংঘর্ষ হয়৷ স্থানীয় জনগণ সঙ্গে সঙ্গে বাইক চালককে বিশালগড় হাসপাতালে নিয়ে যান৷ অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন৷ বর্তমানে ঐ বাইক চালক জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ এদিকে, বিশালগড় থানার পুলিশ বাইকটি আটক করেছে৷
এদিকে, দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাজ্যপালের গাড়ির চালক৷ বুধবার রাজভবনের পাশে রাস্তায় বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন রাজ্যপালের গাড়ির চালক দিলীপ ভট্টাচার্য৷ একটি অটো দ্রুতগতিতে রাস্তা দিয়ে যাওয়ার সময় এক মহিলাকে বাঁচাতে গিয়ে উল্টে যায়৷ তখনই অটোটি ধাক্কা দেয় রাজ্যপালের গাড়ির চালককে৷ তাতে তিনি গুরুতরভাবে আহত হন৷ সঙ্গে সঙ্গে তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ জানা গেছে, অটো চালকও আহত হয়েছেন৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top