News Flash

  • Home
  • Uncategorized
  • শিলিগুড়িতে উদ্ধার আগরতলার কলেজ ছাত্রী, গ্রেপ্তার গাড়ি চালক
Image

শিলিগুড়িতে উদ্ধার আগরতলার কলেজ ছাত্রী, গ্রেপ্তার গাড়ি চালক

ফাইল ছবি
ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহর থেকে একটি স্করপিও গাড়ি ও কলেজ ছাত্রীকে নিয়ে পলাতক গাড়ির চালককে শিলিগুড়ি থেকে আটক করা হয়েছে৷ কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে৷ গুয়াহাটি থেকে গাড়িটিও আটক করেছে পুলিশ৷
রাজধানী আগরতলা শহর এলাকায় টাউন প্রতাপগড় থেকে ২রা ফেব্রুয়ারী চুরি করে নিয়ে গিয়েছিল একটি স্করপিও গাড়ি৷ ৩রা ফেব্রুয়ারী এই ব্যাপারে আগরতলা পূর্ব থানায় গাড়িল মালিক তন্ময় দাস সাহা একটি মামলা দায়ের করেছিলেন৷ অভিযুক্ত গাড়ি চালকরে নাম রাজা দাস৷ বাড়ি বিহারের কিষাণগঞ্জ থানা এলাকায় সোনার বস্তিতে৷ মহিলা কলেজের এক ছাত্রীকেও সে অপহরণ করে নিয়ে গিয়েছিল৷ মামলার তদন্তকারী পুলিশ অফিসার এস আই মৃণাল পাল মোবাইল টাওয়ার সূত্রে গুয়াহাটির বৈশিষ্ট থানার পুলিশ গুয়াহাটি থেকে স্করপিও গাড়িটি আটক করে৷ গাড়িটির নম্বর টিআর-০১-এটি-০৫৯৩৷ গত ১লা মার্চ শিলিগুলি খালপাড়া থেকে গাড়ি চালক রাজা দাসকে আটক করেছে পুলিশ৷ গড়িসহ চালককে আগরতলায় নিয়ে আসা হয়েছে৷ শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়৷ এদিকে কলেজ ছাত্রীটিকে আদালত তার পরিবারের হাতে তুলে দিয়েছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top