News Flash

Image

পাঁচ রাজ্য পথ দেখাইবে?

EVMআবার নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হইল৷ আসাম, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কেরালা ও পডুচেরি পাঁচ রাজ্যের নির্বাচনকে মিনি সাধারণ নির্বাচন হিসাবে ধরিয়া নেওয়া যাইতে পারে৷ এই নির্বাচন কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির সামনেও বিরাট চ্যালেঞ্জ হিসাবে আসিয়া দাঁড়াইয়াছে৷ চ্যালেঞ্জের সামনে দাঁড়াইয়া গিয়াছে বিভিন্ন রাজ্যের ক্ষমতাসীন দলগুলি৷ যেমন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে হঠাইতে সিপিএমের সঙ্গে কংগ্রেসের মিতালী বা জোটের প্রয়াস রাজনীতিতে নতুন আবহাওয়ার সৃষ্টি করিয়াছে৷ ঝড়ের মুখে দাঁড়াইয়া গিয়াছে কংগ্রেস ও সিপিএম৷ এক সময় যে দুই দল ছিল সম্মুখ সমরে আজ তাহারাই একে অপরের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়াইয়া দিয়াছেন৷ দেশের রাজনীতির ইতিহাসে এই ঘটনা মিনি সাধারণ নির্বাচনেরই জন্ম দিয়াছে বলা যাইতে পারে৷ শুধু পশ্চিমবঙ্গ নহে আসামেও চলিতেছে জোর রাজনৈতিক টানাপোড়েন৷ সেখানে কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভের পাহাড় তৈরী হইয়াছে৷ বিজেপিও জোর তৎপরতা জারী রাখিয়াছে৷ কিন্তু, সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট তাহাদের কাঙ্খিত পথে বাধা সৃষ্টি করিতে পারে৷ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে হঠাইতে কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোটবদ্ধতা গভীরতর প্রশ্ণের মুখে ঠেলিয়া দিবে৷ কেরালার সিপিএমের প্রধান প্রতিপক্ষ কংগ্রেস৷ পশ্চিমবঙ্গে বন্ধুত্ব কেরলে সংঘাত, রাজনীতির এই বিচিত্র ঘটনা ভারতের নির্বাচনের ইতিহাসে খুব বেশী দেখা গিয়াছে মনে হয় না৷
কথায় আছে রাজনীতিতে কোনও নীতি নাই৷ নীতিহীনতাই যেন রাজনীতি৷ ইহাই আমাদের সবচাইতে বড় দূর্ভাগ্যের৷ এই দূর্ভাগ্যের হাত ধরিয়াই আমাদের রাজনীতির ইতিহাস গড়িয়া উঠিতেছে৷ আসন্ন পাঁচ রাজ্যের নির্বাচনকে মিনি সাধারণ নির্বাচন হিসাবে ধরিয়া নেওয়ার পিছনে সঙ্গত কারণ আছে৷ এই পাঁচ রাজ্যের ভোটাররাই আগামী দিনের পথ নির্দেশ করিবে৷ পশ্চিমবঙ্গ ও কেরালায় বামপন্থীদের প্রভাব প্রতিপতি রহিয়াছে৷ সেখানে নির্বাচনী ফলাফলের উপরই দেশের বামপন্থী রাজনীতির ভাগ্য নির্ণয় হইয়া যাইবে৷ আজ সারা দেশের রাজনীতির যে ইতিহাস রচিত হইয়াছে তাহা আগামী দিনে কোন্ পথে আগাইবে দেখিবার বিষয়৷ ইহাও দেখিবার বিষয় যে, কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির ভাগ্য কোন্ পথে৷ সোজা কথায়, এই পাঁচ রাজ্যের ভোট আগামী দিনের পথ দেখাইবে৷ দেশের সামনে যে চ্যালেঞ্জ আসিয়া দাঁড়াইয়াছে, যে প্রশ্ণের মুখে দেশ দাঁড়াইয়া গিয়াছে এই নির্বাচনী ফলাফল হয়তো তাহার উত্তর দিবে৷ একথা আজ অনেক বেশী সত্যি যে দূর্ণীতি ভ্রষ্টাচারের হাত হইতে দেশকে মুক্ত করিতে কেন্দ্রে বিজেপিকে বসানো হইয়াছে৷ কিন্তু সেই ভ্রষ্টাচার মুক্ত কি হওয়া সম্ভব? জিনিষ পত্রের লাগামহীন মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মানুষের মনে ক্ষোভের আগুন জ্বলিয়াছিল তাহাতেই কেন্দ্র হইতে ক্ষমতাচ্যুত হয় কংগ্রেস৷ কিন্তু, আজ ক্ষমতায় বসিয়া বিজেপিতো মানুষের বিশ্বাসের মর্যাদা দিতে পারে নাই৷ আসন্ন মিনি সাধারণ নির্বাচন সেই সব নানা প্রশ্ণ, ক্ষোভ ইত্যাদির জবাব মিলিবে বলিয়াই মনে হয়৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top