News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় বাজেটের বিরোধীতা করে আন্দোলনে নামছে ক্ষেত মজুর ইউনিয়ন
Image

কেন্দ্রীয় বাজেটের বিরোধীতা করে আন্দোলনে নামছে ক্ষেত মজুর ইউনিয়ন

tripura_state_map_districtsনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷ ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকেও কেন্দ্রীয় বাজেটের তীব্র প্রতিবাদ জানিয়ে রাজ্যব্যাপী আন্দোলন সংঘটিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ শনিবার ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য কার্য্যালয়ে আয়োযিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ বিস্তারিত তথ্য জানান৷ সংগঠনের রাজ্য পরিষদের সম্পাদক বাবুল ভদ্র জানান, কেন্দ্রীয় সরকারের চলতি বছরের বাজেট কৃষক ও ক্ষেত মজুরদের  স্বার্থ বিরোধী৷ শ্রমিক শ্রেণীর মানুষ এই বাজেটের ফলে মারাত্মক ক্ষতির সম্মুখিন হবেন৷ কেন্দ্রীয় বাজেটের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি৷ ক্ষেত মজুর ইউনিয়ন কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদে রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে৷ মার্চ ও এপ্রিলে রাজ্যের প্রতিটি পঞ্চায়েত ও শহর এলাকায় মিছিল ও সভা সংঘটিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আগামী সাতই মার্চ চন্দ্রপুর আইএসবিটিতে রাজ্যভিত্তিক কর্মসূচী পালন করা হবে৷ ক্ষেত মজুরদের জন্য একটি কেন্দ্রীয় আইন প্রণয়ন সহ বারো দফা দাবিতে ক্ষেত মজুর ইউনিয়ন আন্দোলন আরও তীব্র করার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ সংগঠনের রাজ্য পরিষদের সম্পাদক বাবুল ভদ্র অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার এবছরের বাজেটেও কৃষক, ক্ষেতমজুর ও শ্রমিক শ্রেণীর স্বার্থ সুরক্ষায় তেমন কোন পদক্ষেপ গ্রহণ করেনি৷ বর্তমান এই সরকার পূর্বের কংগ্রেস সরকারের পথ অনুসরণ করেই কাজ করার চেষ্টা চালাচ্ছে৷ এই ধরনের উদ্যোগ দেশের গরীব মেহনতী মানুষের স্বার্থকে জলাঞ্জলী দিয়ে ধনী-বনিক শ্রেণীর স্বার্থ রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি মন্তব্য করেন৷ বিশেষ করে কেন্দ্রীয় বাজেট গরীব মানুষের জীবন জীবিকা অর্জনের ক্ষেত্রে মারাত্মক বাধা হয়ে দাঁড়াবে বলে উল্লেখ করা হয়েছে৷ রাজ্য ও দেশের প্রতিটি শুভবুদ্ধিসম্পন্ন জনগণকে কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে আন্দোলনে সোচ্চার হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top