News Flash

  • Home
  • Uncategorized
  • অবৈধ সম্পর্কের জেরে সোনামুড়ায় এক ব্যাক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
Image

অবৈধ সম্পর্কের জেরে সোনামুড়ায় এক ব্যাক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

murderনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷ সোনামুড়ার কমলপুরের চন্দ্রপুর হাসপাতাল সংলগ্ণ এলাকায় শনিবার রাত নয়টা নাগাদ এক ব্যাক্তিকে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে৷ নিহতের নাম রাজু বিশ্বাস৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ নারী ঘটিত কেলেংকারীকে কেন্দ্র করেই এই হত্যাকান্ডের ঘটনা সংগঠিত করা হয়েছে বলে আশংকা করা হচ্ছে৷
এলাকা সূত্রে জানা গেছে, নির্মল মন্ডল নামে এক ব্যাক্তির স্ত্রীর সাথে তার অবৈধ সম্পর্ক ছিল৷ এনিয়ে বেশ কিছুদিন ধরেই রাজু বিশ্বাস ও নির্মল মন্ডলের মধ্যে তীব্র বিবাদ চলছিল৷ আশংকা করা হচ্ছে এরই জের ধরে এই হত্যাকান্ড সংঘটিত করা হয়েছে৷ শনিবার রাত নয়টা নাগাদ রাজু বিশ্বাসের ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়৷ রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে সোনামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেখান থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ জিবি হাসপাতালে মৃত্যু হয় রাজু বিশ্বাসের৷ এব্যাপারে পুলিশ একটি মামলা গ্রহণ করেছে৷ সোনামুড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ নির্মল মন্ডল নামে সন্দেহভাজন ঐ ব্যাক্তি ঘটনার পর থেকেই পলাতক৷ পুলিশ তাকে আটক করতে তৎপরতা অব্যাহত রেখেছে৷ এই খুনের ঘটনাকে কেন্দ্র করে এলাকার উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে৷ প্রসঙ্গত, গোটা রাজ্যে বিভিন্ন সংস্থা এবং প্রশাসনের তরফে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে৷ নারীর ইজ্জত রক্ষার পক্ষে সওয়াল করা হচ্ছে৷ সচেতনতা র্যালী করা হচ্ছে৷ প্রশ্ণ উঠছে আজকের নারীদের ভূমিকা নিয়েও৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top