News Flash

  • Home
  • Uncategorized
  • রাধানগরে আগুনে পুড়ে ছাই বস্তির পনেরটি বসত ঘর ও সাতটি দোকান
Image

রাধানগরে আগুনে পুড়ে ছাই বস্তির পনেরটি বসত ঘর ও সাতটি দোকান

Fire at Agartalaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহরে হিন্দী সুকল সংলগ্ণ এলাকায় শনিবার দিন দুপুরে ভয়াবহ অগ্ণিকান্ডে পাঁচটি বসতবাড়ির দুটি দোকান সম্পূর্ণভাবে ভস্মিভূত হয়ে গেছে৷ অগ্ণিকান্ডকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ আতঙ্কগ্রস্থ মানুষজন দৌড়ে পালাতে শুরু করেন৷ জনৈক বৃদ্ধ গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন৷ তাকে উদ্ধার করে জি বি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ অগ্ণিকান্ডের খবর পেয়ে দমকল বাহিনীর পাঁচটি ইঞ্জিন এক ঘন্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন কোনক্রমে আয়ত্বে আনে৷ এরই পাঁচটি বাড়ির ১৫টি বসত ঘর সম্পূর্ণভাবে ভস্মিভূত হয়ে গেছে৷ [vsw id=”mzHSNJ8vx20″ source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]এছাড়া ২টি দোকান সম্পূর্ণভাবে ভস্মিভূত হয়৷ অপর পাঁচটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্থ হয়৷ প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমান ২৫ লক্ষাধিক টাকা৷ অগ্ণিকান্ডের সঠিক কারণ জানা যায়নি৷ তবে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই অগ্ণিকান্ডের সূত্রপাত৷
ঘটনার বিস্তারিত বিবরণে জানা গেছে, আগরতলা শহরের লেইক চৌমুহনী সংলগ্ণ হিন্দি সুকলের পাশ্ববর্তী এলাকায় শনিবার দিনদুপুরে হঠাৎ অগ্ণিকান্ডের সূত্রপাত হয়৷ জানা গেছে, স্থানীয় একটি বাড়িতে বিয়ে উপলক্ষ্যে সামাজিক অনুষ্ঠান ছিল৷ যে বাড়িতে অগ্ণিকান্ডের সূত্রপাত স বাড়িতে আজ রান্নার আয়োজন হয়নি৷ ঐ বাড়ির লোকজন পাশের বাড়িতে নিমন্ত্রিত ছিলেন৷ অথচ যে বাড়িতে রান্নার আয়োজন ছিল না সে বাড়ির একটি ঘর থেকেই অগ্ণিকান্ডের সূত্রপাত হয়৷ স্বাভাবিক কারণেই প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই অগ্ণিকান্ডের সূত্রপাত হয়েছে৷ মুহুর্তেই আগুন পাশ্ববর্তী ঘরগুলিতে ছড়িয়ে পড়ে৷ দুটি গ্যাস সিলিন্ডারও বিস্ফোরিত হয়৷ আরও কয়েকটি গ্যাস সিলিন্ডার সরিয়ে নিতে পারায় আরও বড় ধরনের অগ্ণিকান্ডের হাত থেকে এলাকাটি রক্ষা পেয়েছে৷ ঐ ঘিঞ্জি এলাকার পাঁচটি বাড়ির ১৫টি ঘর এবং দুটি দোকানঘর ভস্মিভূত হয়ে গেছে৷ আরও কিছু ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে৷ দমকল বাহিনীর জওয়ানদের আপ্রার প্রচেষ্টায় ঘন্টাখানেকের মধ্যে আগুন আয়ত্বে আনা সম্ভব হয়েছে৷ এদিকে, আগুন লাগার সাথে সাথে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ আতঙ্কগ্রস্থ মানুষজন ছুটাছুটি করতে শুরু করেন৷ এক বৃদ্ধ ছাড়া অবশ্য আর কারোর হতাহতের খবর নেই৷ প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলেছে৷ ক্ষতিগ্রস্থ পরিবার এবংদোকানিদের আপদকালীন সাহায্য প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top