News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ফল ১৯ মে
Image

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ফল ১৯ মে

ElectionCommissionOfIndia-1নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.): বেজে গেল ভোটের দামাম| পশ্চিমবঙ্গ, অসম, কেরল ও তামিলনাড়ু এই চার রাজ্যের এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার নসীম জইদি| শুক্রবার নয়াদিল্লির নির্বাচন সদনে সাংবাদিক বৈঠকে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার নসীম জইদি| সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন, পশ্চিমবঙ্গে ৬ দফায় ভোটগ্রহণ হবে| ৪ এপ্রিল প্রথম দফার প্রথম দিনের ভোটগ্রহণ| ভোট নেওয়া হবে ১৮টি কেন্দ্রে| মূলত মাওবাদী প্রভাবিত এলাকায় সে দিন ভোট হবে| প্রথম দফার দ্বিতীয় দিনের ভোটগ্রহণ ১১ এপ্রিল| সে দিন ভোট নেওয়া হবে ৩১টি কেন্দ্রে| দ্বিতীয় দফার ভোট হবে ১৭ এপ্রিল ৫৬টি কেন্দ্রে| পশ্চিমবঙ্গে তৃতীয় দফার ভোট হবে ২১ এপ্রিল ২৬টি বিধানসভা কেন্দ্রে| পশ্চিমবঙ্গে চতুর্থ দফার ভোট ২৫ এপ্রিল ৪৯টি বিধানসভা কেন্দ্রে| পঞ্চম দফার ভোট হবে ৩০ এপ্রিল| সে দিন ভোট নেওয়া হবে ৫৩টি কেন্দ্রে| পশ্চিমবঙ্গে ষষ্ঠ তথা শেষ দফার ভোট হবে ৫ মে| ওই দিন ভোট নেওয়া হবে ৬৫টি কেন্দ্রে|
অসমে ভোট গ্রহণ হবে দুই দফায়| অসমে প্রথম দফার ভোট হবে ৪ এপ্রিল| সে দিন ৬৫টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে| অসমে দ্বিতীয় দফার ভোট হবে ১১ এপ্রিল| সে দিন ৬১টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে| কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতে এক দফাতেই ভোট গ্রহণ| ১৬ মে ওই তিন রাজ্যে ভোট নেওয়া হবে| মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন, পাঁচ রাজ্যের আমলা এবং পদস্থ সরকারি কর্তারা এদিন থেকেই নির্বাচন কমিশনের অধীনে কাজ করবেন| নির্বাচন কমিশনের আশা, তাঁরা প্রত্যেকেই নিরপেক্ষ ভাবে কাজ করবেন| জইদি বলেছেন, টাকা দিয়ে ভোট কেনা ঠেকাতে বিশেষ নজরদারি চালাবে নির্বাচন কমিশন| পশ্চিমবঙ্গ এবং অসমে সব ভোটগ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে| বাহুবলী এবং ভোট লুঠেরাদের হাত থেকে ভোটারদের রক্ষা করতেই এই ব্যবস্থা| ভোটযন্ত্রে `নোটা’ বোতামের জন্যও এবার বিশেষ প্রতীক থাকছে| বৈদু্যতিক ভোটযন্ত্র বা ইভিএমে সব প্রার্থীদের ছবি থাকবে|
পশ্চিমবঙ্গে ৭৭২৪৭টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট নেওয়া হবে| কেরলে ২১০০০, তামিলনাড়ুতে ৬৫০০০, অসমে ২৫০০০ এবং পুদুচেরিতে ১০০০-এর কাছাকাছি ভোটকেন্দ্র থাকছে| সব ভোটকেন্দ্র একতলায় হবে| কিছু কিছু এলাকায় শুধুমাত্র মহিলাদের জন্য আলাদা ভোটকেন্দ্র থাকবে| সচিত্র পরিচয়পত্র সঙ্গে নিয়েই ভোট দিতে যেতে হবে| ভোটারদের ভোটগ্রহণের তারিখের অন্তত পাঁচ দিন আগে নির্বাচন কমিশন ভোটার স্লিপ দিয়ে দেবে| তবে শুধু পরিচয়পত্র থাকলেই হবে না, ভোটার তালিকায় নাম থাকাও জরুরি| তাই সব ভোটারকে কমিশনের পরামর্শ, তালিকায় নাম রয়েছে কি না আগে থেকে দেখে নিন| পশ্চিমবঙ্গে ২৯৪টি আসনে নির্বাচন হবে| অসমে ১২৬, তামিলনাড়ুতে ২৩৪, করলে ১৪০ এবং পুদুচেরিতে ৩০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে| শুক্রবার থেকেই পাঁচ রাজ্যে লাগু হচ্ছে আদর্শ আচরণবিধি| আগামী ১৯ মে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ফল ঘোষণা হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top