News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্ষণের দায়ে যুবকের জেল ও জরিমানা
Image

ধর্ষণের দায়ে যুবকের জেল ও জরিমানা

court hammerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ৷৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ এবং অর্থ আত্মসাতের মামলায় ধর্মনগর জেলা ও দায়রা জজ আদালত এক যুবককে সাত বছর সশ্রম কারাদন্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা করেছে৷
ঘটনার বিবরণে প্রকাশ ২০১৪ সালের ১০ আগস্ট জনৈকা যুবতী ছৈলেংটায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লালছড়া এলাকার বাসিন্দা রতেন্দ্র রিয়াং(২৬) এর বিরুদ্ধে৷ অভিযোগে ঐ যুবতী উল্লেখ করে ২০১৪ মার্চ থেকে ২৬ জুন ২০১৪ পর্যন্ত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করে অভিযুক্ত যুবক৷ শুধু তাই নয়, বাড়ি নির্মাণ করে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ঐ যুবতীর পরিবারের কাছ থেকে ৩ লক্ষ ৫৫ হাজার টাকাও হাতিয়ে নেয় ঐ যুবক৷ অভিযোগে ঐ যুবতী আরো উল্লেখ করে অভিযুক্ত বর্তমানে বেপাত্তা৷ এই অভিযোগের ভিত্তিতে ছৈলেংটা থানার পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্ত যুবককে আটক করে৷ জানা গেছে, তার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি ৪১৭/৩৭৬/৪২০/৪০৬ ধারায় মামলা রুজু হয়৷ এই মামলায় তদন্ত সম্পন্ন করে পুলিশ আদালতে চার্জশিট জমা দেয়৷ এরপর থেকে এই মামলায় শুনানি শুরু হয়৷ প্রামাণ্য তথ্য এবং সাক্ষ্য বাক্যের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়৷ বৃহস্পতিবার ধর্মনগর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অভিযুক্ত রতেন্দ্র রিয়াংকে ভারতীয় দন্ডবিধি ৩৭৬ ধারায় সাত বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন৷ এরই সাথে ভারতীয় দন্ডবিধি ৪২০ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং ভারতীয় দন্ডবিধি ৪১৭ ধারায় এক বছরের সশ্রম কারাদন্ড এবং দশ হাজার টাকা জরিমানা করেন৷
এই রায়ে নির্যাতিতার পরিবার সন্তোষ প্রকাশ করেছেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top