News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় বাজেটে রেগায় বরাদ্দ সারা দেশের প্রয়োজন মেটাতে যথেষ্ট নয় ঃ গ্রামোন্নয়ন মন্ত্রী
Image

কেন্দ্রীয় বাজেটে রেগায় বরাদ্দ সারা দেশের প্রয়োজন মেটাতে যথেষ্ট নয় ঃ গ্রামোন্নয়ন মন্ত্রী

regaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ৷৷ সাধারণ বাজেটে রেগায় সারা দেশের জন্য অর্থ বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৩৮,৫০০ কোটি টাকা৷ কেন্দ্রীয় সরকারের এই বাজেট বরাদ্দ প্রত্যাশিত মন্তব্য করে রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া বলেন, রেগায় এবছর বরাদ্দ বাড়ালেও সারা দেশে একশ দিনের কাজের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তা মেটানো সম্ভব হবে না৷ গত বছর কেন্দ্রীয় সরকার রেগায় বরাদ্দ ৩৪,৬৯৯ কোটি টাকা৷
বৃহস্পতিবার মহাকরণে গ্রামোন্নয়নমন্ত্রী সাধারণ বাজেট প্রসঙ্গে বলেন, প্রত্যাশিত হারে রেগায় বরাদ্দ করা হয়েছে ঠিকই৷ কিন্তু প্রয়োজনের তুলনায় তা অনেক কম৷ ৩৮,৫০০ কোটি টাকা সারা দেশের একশ দিনের কাজের জন্য যথেষ্ট নয়৷ তাঁর বক্তব্য, রেগায় আরো বরাদ্দ প্রয়োজন ছিল৷
এদিকে, রাজ্যের প্রসঙ্গে গ্রামোন্নয়ন মন্ত্রী বলেন, ইতিমধ্যে রেগায় ৯০দিনের কাজ হয়েছে৷ আটটি জেলার মধ্যে দক্ষিণ জেলা সবচেয়ে বেশি কাজ করেছে৷ নতুন করে কেন্দ্রীয় সরকার রেগায় অর্থ বরাদ্দ করেনি৷ সম্প্রতি রেগা প্রকল্পে সড়ক যোগাযোগ এবং বিভিন্ন নির্মাণ কাজ হচ্ছে৷ এদিন তিনি আরো জানান, চলতি আর্থিক বছর শেষ হওয়ার আগে রাজ্য রেগা একশ শ্রমদিবস টার্গেট পেরিয়ে যাবে৷
এদিকে, রেগা শ্রমিকদের মজুরি প্রসঙ্গে মন্ত্রী জানান, আগামী ১৫ মার্চ শ্রম বাজেট নিয়ে আলোচনা হবে৷ তাতে রাজ্যের তরফে রেগা শ্রমিকদের মজুরি এবং শ্রমদিবস একশ দিন থেকে বাড়িয়ে দুইশ দিন করার প্রস্তাব রাখা হবে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top