News Flash

  • Home
  • Uncategorized
  • কানহাইয়া রাজনীতিতে যোগ দিতে পারেন, কটাক্ষ বেঙ্কাইয়ার
Image

কানহাইয়া রাজনীতিতে যোগ দিতে পারেন, কটাক্ষ বেঙ্কাইয়ার

বেঙ্কাইয়া নাইডু
বেঙ্কাইয়া নাইডু

নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.): কানহাইয়া রাজনীতিতে যোগ দিতে পারেন| তার প্রিয় দল সংসদে প্রায় একক সংখ্যায়| শুক্রবার কানহাইয়ার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে এমনই মন্তব্য করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু| দেশ বিরোধী শ্লোগান দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল জেএনইউয়ের ছাত্র সংসদ সভাপতি কানহাইয়া কুমারকে| বৃহস্পতিবার শর্তসাপেক্ষে আদালতের নির্দেশে মুক্তি পায় সে| তিহার জেল থেকে জেএনইউ ফিরে মোদী সরকারকে একহাত নেয় কানহাইয়া| এদিন দেশ বিরোধী শ্লোগান দেওয়ায় অভিযুক্ত কানহাইয়াকে কটাক্ষ করে বেঙ্কাইয়া বলেছেন, `তিনি (কানহাইয়া কুমার) প্রচার পাচ্ছেন| রাজনীতিতে যোগ দেওয়া উচিত তার| সংসদে তার প্রিয় দল প্রায় একক সংখ্যায়|’
উল্লেখ্য, বৃহস্পতিবার শর্তসাপেক্ষে আদালতের নির্দেশে মুক্তি পায় কানহাইয়া| রাতে জেএনইউ পেঁ ছে সে বলতে থাকে, ভারত থেকে নয়, ভারতের মধ্যে থেকেই আজাদি চান তারা| আর আগামী দিনেও আজাদির জন্যই লড়ে যাবেন| কী থেকে আজাদি চাইছেন কানহাইয়ারা? তার মতে, ক্ষুধা, দারিদ্র, দুর্বলদের শোষণ, সাম্প্রদায়িক অসহিষ্ণুতা, জাতপাতের বিভেদ থেকে তারা আজাদি চাইছেন| একইসঙ্গে মোদী সরকারকেও তীব্র কটাক্ষে ভরিয়ে দিয়েছেন কানহাইয়া| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তাঁর উক্তি, বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করে দেশের নাগরিকদের মধ্যে ভাগ করে দেওয়ার যে মিথ্যা প্রতিশ্রুতি মোদীজি দিয়েছিলেন তা এখনও কানে বাজছে| নিজেদের ব্যর্থতা ঢাকতে অন্যদিকে নজর ঘোরাতেই নানাকিছু করতে চাইছে মোদী সরকার| প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি গ্রেফতারির পরে গত বুধবার কানহাইয়াকে ছয় মাসের জামিন দেয় দিল্লি হাইকোর্ট| বিচারপতি প্রতিভা রানির নেতৃত্বে এই রায় দেওয়া দেয়| এরপরে বৃহস্পতিবার জেল থেকে ছাড়া পেয়ে সোজা জেএনইউয়ে ফিরে যান কানহাইয়া কুমার|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top