News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী পি এ সাংমা, শোকের ছায়া রাজনৈতিক মহলে
Image

প্রয়াত মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী পি এ সাংমা, শোকের ছায়া রাজনৈতিক মহলে

P A Sangmaনয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.): হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আটবারের সাংসদ তথা এনসিপি ও এনপিপির প্রতিষ্ঠাতা পূর্ণ অ্যাজটেক সাংমা| ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর মেঘালয়ের পশ্চিম গারো হিল জেলার চাপাঠি গ্রামে পূর্ণর জন্ম| কয়েক দিন ধরে সামান্য অসুস্থ ছিলেন তিনি| স্বল্প রোগভোগের পর শুক্রবার সকালে নয়াদিল্লির বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃতু্য হয়| মৃতু্যকালে তঁার বয়স হয়েছিল ৬৮ বছর| পি এ সাংমার মৃতু্যতে শোকের ছায়া রাজনৈতিক মহলে| মেঘালয়ের সেন্ট অ্যান্থনিজ কলেজ থেকে স্নাতক পূর্ণ ১৯৭৩ সালে মেঘালয় যুব কংগ্রেসের সহ সভাপতি হন|
১৯৭৭ সালে তুরা থেকে প্রথম বার লোকসভার সাংসদ হন পূর্ণ| সেই থেকে নবম লোকসভা বাদে তুরা থেকে আটবার সাংসদ হন তিনি| গারো পাহাড়ে প্রচলিত প্রবাদই রয়েছে, পূর্ণ কখনও হারতে পারেন না| ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত পূর্ণ মেঘালয়ের মুখ্যমন্ত্রী ছিলেন| ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত লোকসভার স্পিকার ছিলেন সাংমা|
গান্ধী পরিবারের বিরোধিতা করায় ১৯৯৯ সালে শরদ পওয়ার ও তারিক আনোয়ারের সঙ্গেই কংগ্রেস থেকে বহিষ্কৃত হন পূর্ণ| তৈরি করেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি| ২০০৪ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ হন পূর্ণ| অবশ্য সেই সম্পর্ক এক বছরের বেশি স্থায়ী হয়নি| ফের এনসিপির সাংসদ হন তিনি|
২০১৩ সালে পূর্ণ এনসিপি ছেড়ে ন্যাশনালিস্ট পিপল্‌স পার্টি তৈরি করেন| বিধানসভায় এনপিপি মাত্র দুটি আসন পেয়েছিল| ২০১২ সালে রাষ্ট্রপতি হওয়ার দৌড়েও নাম লিখিয়েছিলেন তিনি|
পূর্ণর কন্যা আগাথা সাংমা, কনরাড সাংমা ও জেম্‌স সাংমা তিনজনই রাজনীতিতে আছেন| ২০০৮ সালে পূর্ণ বিধানসভা নির্বাচনে লড়তে নামলে তুরা আসন থেকে তাঁর কন্যা আগাদা সাংমা সাংসদ হন| পরে আগাথা দেশের সর্বকনিষ্ঠ প্রতিমন্ত্রী হন| কনরাড মেঘালয়ের বিরোধী দলনেতা| দলবদলই হোক বা একের পর এক ভোটে জয়, জাতীয় স্তরের রাজনীতিতে মেঘালয়কে উঠিয়ে আনা হোক বা মেঘালয়ের মাটিতে প্রথম ক্যারাভান প্রচার-পূর্ণ সাংমা ছিলেন রাজ্যের রাজনীতিতে কিংবদন্তী|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top