News Flash

  • Home
  • Uncategorized
  • এবার অস্ত্র মামলা, ফের অস্বস্তিতে সলমন
Image

এবার অস্ত্র মামলা, ফের অস্বস্তিতে সলমন

Salman Khanযোধপুর, ৪ মার্চ (হি.স.): হিট অ্যান্ড রান মামলার পর এবার অস্ত্র মামলা| ফের অস্বস্তিতে বলিউড অভিনেতা সলমন খান| জবানবন্দি রেকর্ড করতে চেয়ে সলমনকে ১০ মার্চ কোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে যোধপুরের একটি আদালত| ১৯৯৮ সালে হাম সাথ সাথ হ্যায় ছবির শু্যটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সলমন, সইফ আলি খান সহ ওই ছবির অন্যান্য কলাকুশলীদের বিরুদ্ধে| অভিযোগ ওঠে, বেআইনিভাবে অস্ত্র রেখেছেন এবং ব্যবহার করেছেন সলমন| তিনি লাইসেন্সের মেয়াদ পেরনো অস্ত্রও নিজের সঙ্গে রেখেছিলেন বলে অভিযোগ| এই মামলার রায় বেরনোর কথা ছিল ২০১৫ সালের ফেব্রুয়ারিতে| তবে, চার সাক্ষীর বয়ান ফের খুঁটিয়ে দেখার অবেদন আদালতে গৃহীত হওয়ায় রায়দান হয়নি| চার সাক্ষীর বয়ান খতিয়ে দেখার পর গত বছর ২৯ এপ্রিল স্থানীয় আদালতে হাজিরা দিয়েছিলেন সল্লু মিঞা|
বৃহস্পতিবার সলমনের আইনজীবী তত্কালীন কালেক্টর রাজেশ মিশ্রর সাক্ষ্য পুনরায় খতিয়ে দেখার আর্জি জানালে তা খারিজ করে দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দলপত সিং রাজপুরোহিত| সমস্ত সাক্ষ্য খতিয়ে দেখার কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে, অভিযুক্তের জবানবন্দি রেকর্ড করার জন্য ১০ মার্চ সলমনকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত|

Releated Posts

বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, মৃত বেড়ে ৫৯, আক্রান্ত প্রায় ১৮ হাজার

ঢাকা, ৮ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমশ বাড়ছে। চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে অন্তত ৫৯ জনের মৃত্যু…

ByByNews Desk Aug 8, 2026

চাম্বায় ১০০ ফুট গভীর খাদে বাস পড়ে হিমাচলে মৃত ৭, আহত ১১

শিমলা, ৮ আগস্ট (আইএএনএস): হিমাচল প্রদেশের চাম্বা জেলায় শনিবার ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং ১১…

ByByNews Desk Aug 8, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top