News Flash

  • Home
  • Uncategorized
  • আন্তর্জাতিক সীমান্তে ৩০ মিটার লম্বা সুড়ঙ্গের হদিশ, জানাল বিএসএফ
Image

আন্তর্জাতিক সীমান্তে ৩০ মিটার লম্বা সুড়ঙ্গের হদিশ, জানাল বিএসএফ

BSFজম্মু, ৪ মার্চ (হি.স.): জম্মুর আর এস পুরা সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তান থেকে ভারতের দিকে গোপন সুড়ঙ্গের হদিশ পেল বিএসএফ| সীমান্তরক্ষী বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, মাটির প্রায় ১০ মিটার নিচে ওই সুড়ঙ্গটি প্রায় ৩০ মিটার লম্বা| কিন্তু ভারতীয় সীমান্ত এলাকায় সুড়ঙ্গের মুখটি বন্ধ ছিল| কারণ, সুড়ঙ্গ খোলার কাজটা সম্পূর্ণ করা সম্ভব হয়নি| সীমান্তের বেড়ার কাছাকাছি এসে মাটির নিচেই সুড়ঙ্গটি শেষ হয়েছে| তঁার কথায়, সীমান্তে নিয়মমাফিক ক্লিয়ারিং অপারেশনের সময় সুপরিকল্পিতভাবে নির্মিত ওই সুড়ঙ্গের হদিশ মিলেছে| তিনি আরও বলেছেন, সীমান্ত এলাকায় কিছু সক্রিয়তা চলছে বলে আগেই সন্দেহ করেছিল বিএসএফ| ওই এলাকায় রাতে কিছু সন্দেহজনক গতিবিধি নজরে এসেছিল| এরই ভিত্তিতে ওই সুড়ঙ্গের হদিশ মিলেছে|
বিএসএফের ওই আধিকারিক বলেছেন, ওই সুড়ঙ্গে একজন ভালোভাবেই ঘাপটি মেরে থাকতে পারে বা চলাচল করতে পারে| পাকিস্তানের আফজল পোস্ট থেকে ভারতের আল্লা-মাই-কি-কোঠি বিওপি এলাকা পর্যন্ত ওই সুড়ঙ্গ খোঁড়া হয়েছে| উল্লেখ্য, এর আগে ২০১২ সালে সাম্বা সেক্টরে আন্তর্জাতিক সীমানা বরাবর ৪০০ মিটার লম্বা সুড়ঙ্গের হদিশ পেয়েছিল বিএসএফ| ২০১৪-র মে মাসে সাম্বা জেলারই চিলভারি বর্ডার বেল্টে ধসে পড়া একটি সুড়ঙ্গর হদিশ পাওয়া গিয়েছিল| ২০১৪-র অগস্টে নিয়ন্ত্রণ রেখায় জম্মু এলাকার গুরুত্বপূর্ণ পালানওয়ালা সেক্টরে ভারত-পাক সীমান্তের ভারতীয় বাহিনীর একটি ফরোয়ার্ড পোস্টের কাছে ১৩০ থেকে ১৫০ মিটার লম্বা একটি সুড়ঙ্গ পাওয়া গিয়েছিল| এই সুড়ঙ্গেরও উত্পত্তি স্থল ছিল পাকিস্তান|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top