News Flash

  • Home
  • Uncategorized
  • দেশি গার্লের চমক, অস্কারের মঞ্চে মোহময়ী প্রিয়াঙ্কা
Image

দেশি গার্লের চমক, অস্কারের মঞ্চে মোহময়ী প্রিয়াঙ্কা

Priyanka Chopraলস এঞ্জেলেস, ২৯ ফেব্রুয়ারি (হি.স.): অস্কারের মঞ্চে মোহময়ী দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া| ৮৮ তম অস্কারপ্রদান অনুষ্ঠানে প্রিয়াঙ্কা ছিলেন অন্যতম প্রেজেন্টার| অস্কারের মঞ্চে পিগি চপস-এর উজ্জ্বল উপস্থিতি দেখলেন আন্তর্জাতিক দর্শক| লেবাননের ডিজাইনার জুহের মুরাদের তৈরি সেলফ কাজের একটি সাদা গাউনে সেজেছিলেন তিনি| পনিটেল আর কানে হিরের ঝোলা দুলে তাঁর ফ্যাশন স্টেটমেন্ট ছিল চমকে দেওয়ার মতোই| হালকা মেকআপে তাবড় সেলিব্রিটিদের মধ্যেও তিনি আলাদা ভাবে নজর কেড়েছিলেন| অস্কার অনুষ্ঠানে যাওয়ার আগে নিজের ইনস্টাগ্রামে শেষ মুহুর্তের ছবি দিয়ে প্রিয়াঙ্কা লেখেন, `লাস্ট মিনিট টাচেস, রথে চড়ে রাজকুমারী চলেছে বলে মনে হচ্ছে|’
হলিউডে প্রিয়াঙ্কার উড়ান শুরু হয়েছিল কোয়ান্টিকো দিয়ে| ২০১৬-এর অস্কারের মঞ্চে তিনিই অন্যতম প্রেজেন্টার| ২০০০ সালে বিশ্বের সব সুন্দরীকে পিছনে ফেলে মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন সৌন্দর্য আর বুদ্ধিমত্তার জোরে| নিজের যোগ্যতায় জায়গা করে নিয়েছেন হলিউডেও| অভিনেত্রী, গায়িকার পর এ বার সফল প্রেজেন্টারের পালকও যোগ হল তাঁর মুকুটে| সেরা ফিল্ম এডিটিংয়ের জন্য ম্যাড ম্যাক্স, ফারি রোড এবং মার্গরেট সিক্সেলের হাতে পুরস্কার তুলে দেন প্রিয়াঙ্কা|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top