News Flash

  • Home
  • Uncategorized
  • উচ্চ মাধ্যমিকে কৃতি তালিকা প্রথা তুলে দিল পর্ষদ
Image

উচ্চ মাধ্যমিকে কৃতি তালিকা প্রথা তুলে দিল পর্ষদ

TBSEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারী৷৷ এবছর থেকে উচ্চমাধ্যমিকে কৃতি তালিকা প্রথা তুলে দিল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ৷ তার বদলে থাকবে গ্রেডেশন৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে একথা জানান পর্ষদের সভাপতি অধ্যাপক মিহির দেব৷ এই তথ্য দেওয়ার পাশাপাশি তিনি জানান এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২রা মার্চ থেকে৷ চলবে ৯ এপ্রিল পর্য্যন্ত৷ এদিকে, মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ৩রা মার্চ থেকে এবং চলবে ২৮ মার্চ পর্য্যন্ত৷ তিনি বলেন, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ৯২৮ জন৷ তাতে ছাত্র ১৪ হাজার ২৪২ জন এবং ছাত্রী ১১হাজার ৬৮৬ জন৷ গত বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৯ হাজার ২১৪ জন৷ এর মধ্যে ছাত্র ১৬ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ১২ হাজার ৩৪১ জন৷ এবছর উচ্চ মাধ্যমিকে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ১২৮ জন৷ অনিয়মিত ৩ হাজার ৫১৮ জন৷ এদিকে এবছর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৭ হাজার ৪২৬ জন৷ তাতে ছাত্র ২৩ হাজার ৯৬২ জন এবং ছাত্রী ২৩ হাজার ৪৬৪ জন৷ গত বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৯ হাজার ৮৯ জন৷ তাতে ছাত্র ২৫ হাজার ১৪৯ জন এবং ছাত্রী ২৩ হাজার ৯৪০ জন৷ এবছর নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৩২ হাজার ৮৫৯ জন এবং অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ১৯২ জন৷
পর্ষদের সভাপতি এদিন আরও জানান, এবছর মাধ্যমিকে মোট সুকলের সংখ্যা ৯৩৬ টি৷ গত বছর ছিল ৯২৩ টি৷ উচ্চ মাধ্যমিকে এবছর মোট সুকলের সংখ্যা ৩৫৯ টি৷ গত বছর ছিল ৩৪৯ টি৷ তিনি জানান, এবছর উচ্চ মাধ্যমিকে ৩৫৯ টি সুকলের পরীক্ষার্থীরা ৫৫ টি পরীক্ষা কেন্দ্রে ও ৬৯ টি স্থানে পরীক্ষায় বসবে৷ এদিকে, মাধ্যমিকে এবছর ৯৩৬ টি সুকলের পরীক্ষার্থীরা ৭৫ টি পরীক্ষা কেন্দ্র ১৩৮ টি স্থানে পরীক্ষায় বসবে৷ তিনি আরও জানান, এবছর উচ্চ মাধ্যমিকে দৃষ্টিহীন পরীক্ষার্থী রয়েছে ১০ জন এবং মাধ্যমিকে ৭ জন৷ অন্যান্য পরীক্ষার্থী শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকে রয়েছে ১৭২ জন এবং মাধ্যমিকে ১৩ জন৷ এদিকে, এবছর সংশোধনাগার থেকে মাধ্যমিক পরীক্ষা দেবেন একজন এবং উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দেবেন দুই জন৷
পর্ষদ সভাপতি আরও জানান এবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পুরনো ও নতুন সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে৷ মাধ্যমিকে পুরনো সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে৷ কিন্তু উচ্চ মাধ্যমিকে পুরনো এবং নতুন উভয় সিলেবাসেই পরীক্ষা নেওয়া হবে৷ উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাসের পরীক্ষায় কোন ডিবিশন থাকবে না৷ কেবল গ্রেড থাকবে৷ এদিন তিনি আরও জানান, উচ্চ মাধ্যমিকে নতুন সিলেবাসে যেসব পরীক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পাবে তারা ফলাফল ঘোষণার ষাট দিনের মধ্যে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে৷ ঐ ষাট দিনের মধ্যেই পরীক্ষা গ্রহণের পাশাপাশি ফলাফলও ঘোষণা করা হবে৷ তবে তাতে শর্ত ঐ পরীক্ষার্থী কেবলমাত্র একটি বিষয়ে ফেল এবং অন্যান্য বিষয়ে গড়ে পাশ হতে হবে৷ তিনি জানান, নতুন সিলেবাসে আগামী ২০১৮ সাল থেকে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে৷ উচ্চ মাধ্যমিকে নতুন সিলেবাসে বিজ্ঞান বিষয়ে থিওরিতে সত্তর নম্বর এবং প্র্যাক্টিকেলে থাকবে ত্রিশ নম্বর৷ অন্যান্য বিষয়ে সুকল পরীক্ষার ১০ নম্বর এবং পর্ষদের পরীক্ষায় ৯০ নম্বর এর ভিত্তিতে পরীক্ষা হবে৷
এদিন তিনি আরও জানান, রাজ্যের সব ডিগ্রী কলেজের অধ্যক্ষরা পরীক্ষা চলার সময় নিজ নিজ টিম নিয়ে তাদের এলাকার পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শন করবেন৷ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের টিম সহ মধ্যশিক্ষা পর্ষদের অফিসাররাও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন৷ এদিকে, পরীক্ষা হলে কোন পরীক্ষার্থী মোবাইল ফোন বা অনুরূপ কোন যন্ত্র নিয়ে প্রবেশ করতে পারবে না বলে পর্ষদ সভাপতি সতর্ক করে দিয়েছেন৷ যদি পরীক্ষা হলে কারোর কাছে মোবাইল ইত্যাদি পাওয়া যায় তবে যন্ত্রটি বাজেয়াপ্ত করার পাশাপাশি ঐ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেও দেওয়া হবে বলে তিনি হুশিয়ারী দিয়েছেন৷ এদিকে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বেলা বারোটা থেকে শুরু হবে বলে পর্ষদ সভাপতি জানিয়েছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top