News Flash

  • Home
  • Uncategorized
  • `দেশদ্রোহিতা’-র বিতর্ক এবার জেইউ-তে, নবান্নের কাছে রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের
Image

`দেশদ্রোহিতা’-র বিতর্ক এবার জেইউ-তে, নবান্নের কাছে রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের

NABANNAকলকাতা ও নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পর এবার `দেশদ্রোহিতা’-র বিতর্ক মাথাচাড়া দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে| জেএনইউ-র মতো একই দাবি উঠল জেইউ-তেও| জেএনইউ-র ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারের উপর থেকে দেশদ্রোহিতার অভিযোগ তুলে নেওয়ার দাবিতে মঙ্গলবার ৮ বি থেকে ঢাকুরিয়া পর্যন্ত মশাল মিছিল করেন জেইউ-র পড়ুয়ারা| আর সেখান থেকেই শ্লোগান ওঠে, `কাশ্মীর মাঙ্গে আজাগি, মণিপুর মাঙ্গে আজাদি, হম ছিনকে লেঙ্গে আজাদি|’ কখনও আবার শোনা যায়, `আফজল বোলে আজাদি, গিলানি বোলে আজাদি, হম ছিনকে লেঙ্গে আজাদি|’ এই সমস্ত স্লোগানের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক| বুধবার নবান্নের কাছে জবাব চেয়ে নর্থ ব্লক থেকে ফ্যাক্স গিয়েছে বলে খবর|
উল্লেখ্য, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়াতে মঙ্গলবার বিকেলে যাদবপুরে একটি মিছিল করেন পড়ুয়ারা| সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আরএসএস বিরোধী স্লোগান উঠতে থাকে| মিছিল থেকে শ্লোগান ওঠে, `আফজল বোলে আজাদি, গিলানি বোলে আজাদি, হম ছিনকে লেঙ্গে আজাদি|’ এই স্লোগানের জেরে বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং বলেছেন, এই ছাত্রদের গ্রেফতার করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top