News Flash

  • Home
  • Uncategorized
  • অস্বাভাবিকভাবে মৃত যুবকের মরদেহ ময়নাতদন্ত নিয়ে পুলিশের গরিমসিতে ক্ষোভ
Image

অস্বাভাবিকভাবে মৃত যুবকের মরদেহ ময়নাতদন্ত নিয়ে পুলিশের গরিমসিতে ক্ষোভ

TRIPURA POLICEনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৫ ফেব্রুয়ারি৷৷ দুপুর একটা থেকে খোয়াই থানায় বার বার জানানো সত্ত্বেও পুলিশ হাসপাতালে এল না এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা তদন্ত করতে৷ হাসপাতালে কতৃপক্ষও কয়েক বার খোয়াই থানায় বার্তা পাঠায় মৃতদেহ শবঘরে পাঠানোর জন্য কোন বার্তাই খোয়াই থানার পুলিশ বাবুদের গায়ে লাগে নি৷ শেষে মৃত যুবকের আত্মীয় পরিজন দীর্ঘ পাঁচ ঘন্টা হাসপাতালে বসে থাকতে থাকতে মৃতদেহ তুলে বাড়ী নিয়ে যেতে প্রস্তুতি নিলে তখন বাবুয়ানা ভঙ্গিতে হাসপাতালে এলেন থানার এক সহকারী যার ইনন্সেক্টার রবীন্দ্র দাস৷ ঐ পুলিশ বাবুকে দেখে হাসপাতালের ভেতরই মৃত যুবকের আত্মীয় পরিজনেরা ক্ষোভে চেপে ধরেন৷ দীর্ঘ পাঁচ ঘন্টা ধরে মৃত যুবককে নিয়ে হাসপাতালে বসে থাকলেও পুলিশ কেন আসেনি তাঁর জবাব দিতে হবে বলে রবীন্দ্র দাসকে প্রাথমিক ভাবে হেনস্তা করেন ক্ষুব্ধ জনগন৷ পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য পুলিশ মৃত যুবককে শবঘরে পাঠান৷
জানা যায় খোয়াই থানাধীন দূর্গানগরের বাসিন্দা সুরজিৎ সিংহ এর ছেলে রোস্তগ সিংহ আজ তার বাড়ীর সদস্যদের সঙ্গে ঝগড়া করে প্রথমে তার বাঁ হাতটিতে ধারালো অস্ত্র দিয়ে কয়েকবার আঘাত করে৷ পরে রাগের বসে যে একটি ঘরে ঢুকে ফাঁসীতে ঝুলে পড়ে৷ ঘটনার কিছু সময় পর বাড়ীর সদস্যরা এই দৃশ্য দেখে ফাঁসী থেকে নামিয়ে দুপুর একটায় নিয়ে আসে খোয়াই জেলা হাসাপালে যেখানে রোস্তম সিংহ কে (২০) মৃত বলে ঘোষণা করে হাসপাতালের চিকিৎসক৷ রোস্তমের এই আত্মহত্যায় শোকে ভেঙ্গে পড়ে গোটা পরিবার৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top