News Flash

  • Home
  • Uncategorized
  • ভ্যালেন্টাইন্স ডে-তেই বান্ধবীর বহুতল থেকে ফেলে দেওয়া হল প্রেমিককে, ধৃত ২
Image

ভ্যালেন্টাইন্স ডে-তেই বান্ধবীর বহুতল থেকে ফেলে দেওয়া হল প্রেমিককে, ধৃত ২

murderগুরগাঁও, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : বান্ধবীর সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে এসে মৃতু্য হল প্রেমিকের| মৃতে নাম ঈশ্বর| ঈশ্বরের বান্ধবীর জামাইবাবু রমেশ ও তার গাড়ির চালক অনিল কুমারকে পুলিশ গ্রেফতার করেছে|
ঈশ্বরের সঙ্গে আলাপ হয়েছিল ফেসবুকে| ফেসবুকের চ্যাটবক্সেই আরও গভীর হয়| তাই বান্ধবীর সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে দিল্লির বছর ২৭-এর যুবক ঈশ্বর চলে এসেছিলেন গুরগাঁওতে| কিন্তু প্রেমের এই দিনই বদলে যায় হিংসায়| ওই তরুণীর ফ্ল্যাটে প্রেমিককে বেধরক মারধর করে বহুতল থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ| গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃতু্য হয় ঈশ্বরের|
পুলিশ জানায়, রবিবার রাত ৯টা নাগাদ এক ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর আসে| খবর পেয়ে হাসপাতালে রাতেই মৃতু্য হয় ঈশ্বরের|
ওই তরুণীর বয়ানের ভিত্তিতে গুঁরগাও পুলিশের সিপিআরও হাওয়া সিং জানান, গত সাত মাস ধরে ফেসবুকে ওই তরুণীর সঙ্গে আলাপ ঈশ্বরের| নিয়মিতভাবে কথা হত তাঁদের| ঈশ্বরই গুঁরগাওয়ে এসে তাঁর সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে পালন করার প্রস্তাব দিয়েছিলেন| রবিবার সন্ধ্যায় হুডা সিটি সেন্টার মেট্রো স্টেশনে ঈশ্বরের সঙ্গে দেখা করেন ওই তরুণী| তাঁকে সুশান্তলোক এলাকায় নিজের বহুতল ফ্ল্যাটে নিয়ে যান| ফ্ল্যাটে বসেই তাঁরা কথা বলছিলেন| এমন সময় ফ্ল্যাটে চলে আসেন ওই তরুণীর জামাইবাবু এবং গাড়ির চালক অনিল কুমার| ঈশ্বরকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে তারা| ঈশ্বরকে বেধরক মারধর করে এরপর বহুতলের উপর থেকে তাঁকে ফেলে দেওয়া হয়|
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে ঈশ্বরের মৃতু্য হয়নি| তিনি জীবিত রয়েছেন দেখে, তাঁকে গাড়ি করে অন্যত্র নিয়ে যায় অভিযুক্তরা| সেখানে রাস্তার উপর ফেলে দেওয়া হয়তাঁকে| গোটা ঘটনাটি দুর্ঘটনা বলে মনে হয়| এই ঘটনায় রমেশ এবং অনিলের বিরুদ্ধে সুশান্তলোক থানায় মামলা দায়ের করা হয়েছে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top