News Flash

  • Home
  • Uncategorized
  • সুনন্দা পুষ্কর হত্যা মামলার রহস্য উদ্ধারে ফের জেরা শশী থারুরকে
Image

সুনন্দা পুষ্কর হত্যা মামলার রহস্য উদ্ধারে ফের জেরা শশী থারুরকে

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি, (হি.স.) : সুনন্দা পুষ্কর হত্যা মামলার রহস্য উদ্ধারে শনিবার শশী থারুরকে টানা পাঁচ ঘণ্টা জেরা করল দিল্লি পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম|
শশীর দাবি, সুনন্দার মৃতু্য অস্বাভাবিক নয়| অতিরিক্ত ওষুধ খাওয়ার কারণেই পার্শ্বপ্রতিক্রিয়ায় মৃতু্য হয়েছে সুনন্দা পুষ্করের| জেরার সময প্রথম থেকে শেষ পর্যন্ত নিজের অবস্থানেই অনড় ছিলেন কংগ্রেসের এই সাংসদ|
সিট সূত্রে খবর, শশী থারুর মনে করেন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার জন্যই সুনন্দা পুস্করের মৃতু্য হয়েছে| এর পিছনে অন্য কোনও কারণ মানতে নারাজ তিনি| সুনন্দা কী কী ওষুধ খেতেন সে সম্পর্কে শশীকে প্রশ্নও করা হয়|
উল্লেখ্য, এরআগে দিল্লির পুলিশ কমিশনার বিসএস বাসি জানিয়েছিলেন, সংগৃহীত তথ্য এবং তদন্তে পর মনে করা হচ্ছে সুনন্দা পুষ্করের মৃতু্য স্বাভাবিক নয়| ২০১৫ সালের জানুয়ারিতে সুনন্দা পুষ্কর মৃতু্যর ঘটনায় খুনের মামলা দায়ের করা হয়| এইমসের চিকিত্সকরা জানান, বিষক্রিয়ার ফলেই মৃতু্য হয়েছে সুনন্দা পুষ্করের| এরপরই ওয়াশিংটনের এফবিআই লাবে পাঠানো হয় সুনন্দার ভিসেরা|
উল্লেখ্য, ২০১৪ সালের জানুয়ারিতে দিল্লির একটি পাঁচতারা হোটেল থেকে উদ্ধার হয় সুনন্দা পুষ্করের মৃতদেহ|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top