News Flash

  • Home
  • Uncategorized
  • করাচিতে পরপর গ্রেনেড হামলা, জখম তিন
Image

করাচিতে পরপর গ্রেনেড হামলা, জখম তিন

bomb blastকরাচি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): করাচির একটি থানা, কলেজ ও স্কুলের বাইরে আচমকা গ্রেনেড হামলায় আতঙ্ক ছড়াল| শুক্রবার সকালে মোবিনা টাউন ও করিমাবাদ ও নাজিমাবাদে গ্রেনেড ছুঁড়ে পালায় দুই যুবক| গ্রেনেডের বিস্ফোরণে এক পুলিশ কনস্টেবল ও দুই স্কুল পড়ুয়া জখম হয়েছে| তঁাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে|
শুক্রবার সকালে অন্যান্য দিনের মতোই ব্যস্ততা ছিল মোবিনা টাউন থানায়| করিমাবাদে গার্লস কলেজে আসতে শুরু করেছিলেন ছাত্রীরা| এমন সময় আচমকা দু’জন বাইক আরোহী থানার সামনে গ্রেনেড ছুঁড়ে পালায়| গ্রেনেডের ঘায়ে জখম হন থানার বাইরে দাঁড়িয়ে থাকা কনস্টেবল আসিফ আলি লাসারি| পরের গ্রেনেডটি তারা ছোঁড়ে এপিএডবলিউ গার্লস কলেজে| তৃতীয় গ্রেনেডটি উত্তর নাজিমাবাদের একটি বেসরকারি স্কুলে| কলেজে কারও কিছু না হলেও, স্কুলের দুই পড়ুয়া জখম হয় গ্রেনেডের ঘায়ে| পুলিশের অনুমান, দুই বাইক আরোহী বাড়িতে তৈরি গ্রেনেড ছুঁড়েছিল| সেগুলি বেশি শক্তিশালী না হওয়ায় কেউ মারা যায়নি|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top