News Flash

  • Home
  • Uncategorized
  • আইএসের সঙ্গে সম্পর্কিত, ১ লক্ষ ২৫ হাজার অ্যাকাউন্ট বাতিল করল টুইটার
Image

আইএসের সঙ্গে সম্পর্কিত, ১ লক্ষ ২৫ হাজার অ্যাকাউন্ট বাতিল করল টুইটার

twitterসান ফ্রান্সিসকো, ৬ ফেব্রয়ারি (হি.স.): জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে সম্পর্কিত, এমন ১ লক্ষ ২৫ হাজার অ্যাকাউন্ট বাতিল করল মাইক্রোব্লগিং সাইট টুইটার| টুইটারের তরফে জানানো হয়েছে, `সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকে সন্ত্রাসবাদ ছড়ানোর কাজে ব্যবহার করা যাবে না|’ উল্লেখ্য, বর্তমানে গোটা বিশ্বের প্রায় ৫০ কোটি মানুষ টুইটারের সঙ্গে যুক্ত|
ওয়াশিংটন ডিসি-র থিঙ্কট্যাঙ্ক বুকিংস ইন্সটটিউশনের হিসেব অনুযায়ী, ২০১৪ সালে তিন মাসের এক সময়ে আইএসের প্রায় ৪৬ হাজার সক্রিয় টুইটার অ্যাকাউন্ট ছিল| আইএস এবং অন্যান্য চরমপন্থী গোষ্ঠীগুলির প্রচার বন্ধ করতে টুইটারের ওপর চাপ এসেছে মার্কিন সরকার ও বিভিন্ন বেসরকারি সংগঠনের কাছ থেকে| গত মাসেই জর্ডনের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আইএসের হামলায় মৃত এক মার্কিন নাগরিকের স্ত্রী টুইটারের বিরুদ্ধে মামলাও দায়ের করেন| তাঁর অভিযোগ, আইএসের হিংসাত্মক কাজকর্ম বাড়ানোর কাজ সহজ করে দিচ্ছে টুইটার| যদিও টুইটার এই অভিযোগ খারিজ করে দিয়েছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top