News Flash

  • Home
  • Uncategorized
  • বেঙ্গালুরুতে বিদেশি ছাত্রীকে মারধরের ঘটনায় গ্রেফতার পঁাচ, লজ্জিত বিদেশমন্ত্রী
Image

বেঙ্গালুরুতে বিদেশি ছাত্রীকে মারধরের ঘটনায় গ্রেফতার পঁাচ, লজ্জিত বিদেশমন্ত্রী

sushma swarajবেঙ্গালুরু, ৪ ফেব্রুয়ারি (হি.স.): বেঙ্গালুরুতে পড়তে আসা তানজানিয়ার ছাত্রীকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় পঁাচ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ| বৃহস্পতিবার বেঙ্গালুরু সিটি পুলিশের তরফে এমনটাই জানানো হয়েছে| পুলিশ জানিয়েছে, বাকি অভিযুক্তদের খোঁজে বিশেষ দল গঠন করা হয়েছে| এদিকে, বিদেশি ছাত্রীকে মারধরের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ| তিনি জানিয়েছেন, `এই ঘটনা খুবই বেদনাদায়ক| এ ধরনের লজ্জাজনক ঘটনায় ভারত মর্মাহত| কর্ণাটকের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি| সমস্ত বিদেশী ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে বলেছি| একইসঙ্গে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতেও বলেছি|’
সুদান থেকে আসা এক যুবকের গাড়িতে চাপা পড়ে মৃতু্য হয়েছিল এক মহিলার| রবিবার রাতের সেই ঘটনায় রাস্তায় নামে উত্তেজিত জনতা| পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠার আগেই গাড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে যেতে গিয়ে ক্ষুব্ধ জনতার মুখে পড়ে যান তানজানিয়ার ওই ছাত্রী ও তাঁর তিন বান্ধবী| ছাত্রীটির অভিযোগ, উন্মত্ত জনতা চালকের আসন থেকে তাঁকে টেনেহিঁচড়ে নামিয়ে আনে| শুরু হয় শারীরিক নিগ্রহ| নিজেকে বাঁচাতে দৌড়ে একটি বাসে উঠতে গেলে সেই বাসের যাত্রীরাও তাঁকে ধাক্কা মেরে নামিয়ে দেন| এর পর বেধড়ক মারধর করে তাঁকে বিবস্ত্র করা হয় বলে অভিযোগ| হেনস্থার শিকার হন তাঁর সঙ্গে থাকা আরও তিন ছাত্রী| জনতা তাঁদের গাড়ি ভাঙচুর করে তাতে আগুন লাগিয়ে দেয়| বুধবার থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন ছাত্রীটি| এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে অল আফ্রিকান ছাত্র সংগঠন| বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে জবাব চেয়েছে তানজানিয়া দূতাবাস|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top