News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গিদের যেকোনও হুমকির মোকাবিলা করতে সক্ষম ভারত, জানালেন রাজনাথ
Image

জঙ্গিদের যেকোনও হুমকির মোকাবিলা করতে সক্ষম ভারত, জানালেন রাজনাথ

rajnath singনয়াদিল্লি, ২৯ জানুয়ারি (হি.স.) : ভারতের নিরাপত্তা সংস্থাগুলি জঙ্গিদের যেকোনও হুমকির মোকাবিলা করতে সক্ষম| শুক্রবার জঙ্গিদের এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| দেশজুড়ে চলা আইএসের হুমকির মুখে স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য বিশেষ তাত্পর্যপূর্ণ|
জানা গিয়েছে, শুক্রবার গ্রেটার নয়ডায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| অনুষ্ঠানের শেষে তাঁকে আইএসের হুমকি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইএসসহ সমস্ত জঙ্গি গোষ্ঠীকে কড়া বার্তা দিয়ে রাজনাথ বলেন, `যেকোনও হুমকির মোকাবিলা করার ক্ষমতা আমাদের রয়েছে| আমরা এটার মোকাবিলা করব|’
উল্লেখ্য, এদিন সকালেই বিজেপি নেতা শাহনাওয়াজ হুসেন এবং কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকি্‌ভ আইএসের হুমকি চিঠি পেয়েছেন| কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রাণনাশের হুমকি পেয়েছিলেন| প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৪ আইএস সমর্থক গ্রেফতারও হয়েছে| কিন্তু এতকিছুর পরেও নরেন্দ্র মোদীর সরকার যে ভয় পাচ্ছে না, তা এদিন স্পষ্ট করে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top