News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক রাজ্যের দাবিতে রাজভবন অভিযান করল কো-অর্ডিনেশন কমিটি
Image

পৃথক রাজ্যের দাবিতে রাজভবন অভিযান করল কো-অর্ডিনেশন কমিটি

TIPRALANDddনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারী৷৷ পৃথক রাজ্যের দাবি নিয়ে রাজভবন অভিযান করল তিপ্রাল্যান্ড মোভমেন্ট কো অর্ডিনেশন কমিটি৷ পূর্ব ঘোষিত সূচী কমিটির পক্ষ থেকে আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দান থেকে একটি মিছিল শুরু হয়৷ মিছিলটি রাজভবন যাওয়ার পথে সার্কিট হাউস সংলগ্ণ এলাকায় পৌঁছতেই পুলিশ মিছিলের গতি রোধ করে৷ এই মিছিলের গতি রোধ করার জন্য প্রচুর সংখ্যায় পুলিশ ও টিএসআর জওয়ান মোতায়েন করা হয়েছিল৷ [vsw id=”Istah-_oSE8″ source=”youtube” width=”325″ height=”244″ autoplay=”yes”]পরে সেখান থেকে এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপাল তথাগত রায়ের হাতে একটি দাবি সনদ তুলে দিয়েছে৷ দাবি সনদে রয়েছে এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য তথা তিপ্রাল্যান্ড গঠন করা৷
এদিকে, একই দাবি নিয়ে রাজপথে আন্দোলন সংগঠিত করেছে আইপিএফটি৷ এমনকি কেন্দ্রীয় সরকারের কাছেও বহুবার পৃথক রাজ্য গঠন করার জন্য দাবি জানানো হয়েছে৷ ২০০৯ সালে এই পৃথক রাজ্য গঠনের আওয়াজ উঠেছে৷ অন্যদিকে, এদিন যে সংগঠনের তরফ থেকে রাজভবন অভিযান করা হয়েছে তা মূলত আইপিএফটির একটি বিক্ষুব্ধ গোষ্ঠী৷ আভ্যন্তরীণ কোন্দলের জেরে শক্তির মহড়া দিতে এদিন রাজপথে মিছিল করে রাজভবন করা হয়েছে বলে রাজনৈতিক মহলের অভিমত৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top