News Flash

  • Home
  • Uncategorized
  • ইভটিজিংয়ের দায়ে পুলিশ কনস্টেবলসহ দুই যুবক আটক
Image

ইভটিজিংয়ের দায়ে পুলিশ কনস্টেবলসহ দুই যুবক আটক

handcuffনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি৷৷ ইভটেজিংয়ের দায়ে এক পুলিশ কনস্টেবল সহ দুজনকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় মানুষ৷ ঘটনা রাজধানীর সিটি সেন্টার সংলগ্ণ এলাকায়৷ জানা যায়, রাজ্য পুলিশের কনস্টেবল সুকল্যাণ দাস ও তার এক বন্ধু সেলিম সিদ্দিক সিটি সেন্টারের কাছে এক যুবতীকে লক্ষ্য করে অশ্লীলভাষায় কথাবার্তা বলেছিল৷ জানা গেছে ঐ যুবতী পুলিশ কনস্টেবল সুকল্যাণ দাসের প্রাক্তন প্রেমিকাও বটে৷ প্রায় দুবছর আগে তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল৷ বছর দেড়েক সম্পর্ক অটুট ছিল৷ এরপর সম্পর্কে ছেদ পড়ে৷ সিটি সেন্টারের সামনে প্রাক্তন প্রেমিকাকে দেখেই অকথ্য ভাষায় কথাবার্তা বলে এবং উত্যক্ত করতে থাকে৷ তখনই যুবতীটি তার কিছু বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়ে সুকল্যাণ দাস ও সেলিম সিদ্দিককে মারধর করে৷ শুধু তাই নয় তাকে আটকে রেখে পুলিশকে খবর দেয়৷ আগরতলা পশ্চিম মহিলা থানার পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হয়৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ উল্লেখ্য, সিটি সেন্টার এলাকাটি কার্যত উঠতি বয়সের ছেলেমেয়েদের আড্ডাস্থলে পরিণত হয়েছে৷ এখানে নানা অপকর্ম সংগঠিত হয় বলে অভিযোগ রয়েছে৷ নেশাপান থেকে শুরু করে নানা অশালীন আচরণও ঘটে চলেছে প্রতিনিয়তই৷ সিটি সেন্টার এলাকায় শিক্ষিত পরিবারের ছেলেমেয়েদের আনাগোনাই বেশি৷ এখানে অপসংসৃকতির ছায়া পরিবেশকে প্রতিনিয়ত কলুষিত করতে শুরু করেছে৷ সবকিছু জেনেশুনেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ৷ সিটি সেন্টারের আইনশৃঙ্খলা  পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে যে কোন সময় বড় ধরনের অঘটনও ঘটে যেতে প ারে৷ আর এজন্য পুলিশকে প্রশাসনকেই দায়ী থাকতে হবে৷

Releated Posts

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top